০২:১৯ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জের নিখোঁজ মিজানের লাশ ২১ দিন পর কবরস্থান থেকে উদ্ধার. গ্রেপ্তার-১

লুৎফর সিকদার গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জে নিখোঁজের ২১ দিন পর একটি কবরস্থান থেকে মাটিচাপা অবস্থায় মোবাইল ব্যবসায়ী মিজান মোল্যার (৪৮) গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মূল আসামি জাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার খাগাইল এলাকার ওই কবরস্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মোবাইল ব্যবসায়ী মিজান মোল্যা গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষেরচর এলাকার হারেজ মোল্লার ছেলে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ৮ নভেম্বর রাতে নিখোঁজ ব্যবসায়ী মিজানুর রহমানকে পাওনা টাকা দেয়ার কথা বলে ফোন করে ডেকে নিয়ে যায় তার ব্যবসায়িক পার্টনার জাহিদ নামে আরেক ব্যবসায়ী। এরপর থেকে তার কোন সন্ধান পাওয়া যায়নি।

পরে প্রযুক্তি ব্যবহার শনিবার সন্ধ্যায় সদর উপজেলার খাগাইল এলাকার একটি কবরস্থান থেকে মাটিচাপা অবস্থায় ব্যবসায়ী মিজান মোল্যার গলিত মরদেহ উদ্ধার করা হয়। পরে পরিবারের সদস্যদের শনাক্তের ভিত্তিতে মরদেহের মময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০- শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, এ ঘটনার সঙ্গে জড়িত প্রধান আসামি জাহিদকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে, নিহতের মরদেহ উদ্ধার পর হাসপাতাল মর্গে আনা হলে নিহত মিজান মোল্যার স্ত্রী ও তার স্বজনদের আহাজাড়িতে ভারি হয়েছে ওঠে পরিবেশ। এ সময় নিহতের স্ত্রী জামিলা ইসলাম বলেন, গত ৮ নভেম্বর রাত ৯ টার দিকে নিখোঁজ ব্যবসায়ী মিজানুর রহমানকে পাওনা টাকা দেয়ার কথা বলে ফোন করে ডেকে নিয়ে যায় তার ব্যবসায়িক পার্টনার জাহিদ নামে আরেক ব্যবসায়ী। এরপর থেকেই কোন সন্ধান পাওয়া যায়নি। এ সময় তিনি তার স্বামীর ব্যবসায়িক পার্টনার জাহিদসহ জড়িত সকলকে গ্রেপ্তার করে ফাঁসির দাবি জনান।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

হোমনার নিলখী সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াকে গণসংবর্ধনা

গোপালগঞ্জের নিখোঁজ মিজানের লাশ ২১ দিন পর কবরস্থান থেকে উদ্ধার. গ্রেপ্তার-১

প্রকাশিত হয়েছে: ০৩:৫৮:৫৩ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫