০৭:১৭ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড় জেলা পুলিশের নতুন অভিভাবক মোঃ রবিউল ইসলাম

মোঃ মোহন মিয়া
পঞ্চগড় প্রতিনিধি

আজ ২৯ নভেম্বর ২০২৫ খ্রি. (শনিবার) অপরাহ্ণে পঞ্চগড় জেলার নবনিযুক্ত পুলিশ সুপার হিসেবে যোগদান করেন জনাব মোঃ রবিউল ইসলাম। দায়িত্ব গ্রহণের পর তিনি জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পঞ্চগড়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী ও জনবান্ধব করার প্রত্যয় ব্যক্ত করেন।

জনাব মোঃ রবিউল ইসলাম ২৫তম বিসিএস-এর মাধ্যমে সহকারী পুলিশ সুপার (ASP) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি দক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন।

তাঁর জন্ম ও বেড়ে ওঠা চুয়াডাঙ্গা জেলায়। দায়িত্ব পালনের ক্ষেত্রে পেশাদারিত্ব, মানবিক আচরণ এবং অপরাধ দমনে কঠোর অবস্থানের জন্য তিনি সুপরিচিত।

পঞ্চগড়ে যোগদানের আগে তিনি নরাইল জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন এবং সেখানে মাদক ও সন্ত্রাস দমন, কমিউনিটি পুলিশিং কার্যক্রম শক্তিশালীকরণ ও জনগণের আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

জেলা পুলিশের কর্মকর্তা- নতুন পুলিশ সুপারকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেন— তাঁর নেতৃত্বে পঞ্চগড় জেলা পুলিশ আরও সুশৃঙ্খল, কার্যকর ও জনগণের কাছে আরও গ্রহণযোগ্য হয়ে উঠবে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে মাধ্যমিক পর্যায়ের শারীরিক শিক্ষা শিক্ষকদের ৩৫তম রিফ্রেশার্স কোর্স শুরু

পঞ্চগড় জেলা পুলিশের নতুন অভিভাবক মোঃ রবিউল ইসলাম

প্রকাশিত হয়েছে: ০৩:৪১:০৫ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫