১১:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীর গোদাগাড়ীতে ৫ কেজি গাঁজাসহ ১ নারী গ্রেফতার

মোঃ রাজু
উপজেলা প্রতিনিধি (গোদাগাড়ী)

রাজশাহী জেলার গোদাগাড়ী থানা পুলিশ বিশেষ অভিযানে ৫ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ একজন নারীকে গ্রেফতার করেছে। গত ২৮ নভেম্বর ২০২৫ খ্রি. সকাল ১১:১৫ ঘটিকায় গোদাগাড়ী থানাধীন সরমংলা ইকোপার্ক গ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত নারীর নাম মোসাঃ শাহিদা বেগম (৪৫)। তিনি রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন নসিদানপুর গ্রামের মৃত মোন্তাজ গায়–এর মেয়ে।

গোদাগাড়ী থানার এসআই (নিরস্ত্র) মোঃ রফিকুল ইসলাম ও ফোর্স সকালে ডাইংপাড়া মোড় এলাকায় নিয়মিত ডিউটি করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, মেসার্স ওহিদ এ্যান্ড কনফেকশনারী দোকানের পশ্চিম পাশের ফাঁকা স্থানে একজন ব্যক্তি গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

এরপর সকাল ১১:০০ ঘটিকায় পুলিশ দল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ১১:১৫ ঘটিকায় শাহিদা বেগমকে আটক করা হয়। তার ডান হাতে থাকা সাদা রঙের প্লাস্টিকের বস্তা তল্লাশি করে তাতে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

ঘটনার পর গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী গোদাগাড়ী থানায় একটি মামলা রুজু হয়েছে।

ট্যাগ

হোমনায় আনসার-ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান

রাজশাহীর গোদাগাড়ীতে ৫ কেজি গাঁজাসহ ১ নারী গ্রেফতার

প্রকাশিত হয়েছে: ০৮:১৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫