০৪:১৮ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে মিঠাপুকুরে ধানের ক্ষেতে ফুটফুটে নবজাতক উদ্ধার: এলাকাজুড়ে চাঞ্চল্য

Oplus_131072

রংপুরে মিঠাপুকুরে ধানের ক্ষেতে ফুটফুটে নবজাতক উদ্ধার: এলাকাজুড়ে চাঞ্চল্য

মনোয়ারুল ইসলাম রংপুর জেলা সংবাদদাতা

রংপুরের মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নের জারুল্লাপুর গ্রামের ধানের ক্ষেত থেকে ফুটফুটে এক নবজাতক ছেলে শিশুকে উদ্ধার করেছে স্থানীয়রা। আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। খোলা আকাশের নিচে, ধানের ক্ষেতে পরিত্যক্ত অবস্থায় শিশুটিকে পড়ে থাকতে দেখে এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য।

মিঠাপুকুর থানার ওসি (তদন্ত) হাফিজুর রহমান ঘটনাটি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল করিম নামের এক কৃষক ধানের ক্ষেতের পাশ দিয়ে হাঁটার সময় কান্নার শব্দ শুনতে পান। কাছে গিয়ে তিনি দেখেন ধানের ক্ষেতের মাঝখানে একটি নবজাতক শিশু পড়ে আছে। শিশুটির কান্না শুনে মুহূর্তেই এলাকার মানুষ ছুটে আসে। পরে তারা দ্রুত শিশুটিকে প্রাথমিক সেবা দিয়ে নিরাপদে নিয়ে যান এবং উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

পরিত্যক্ত অবস্থায় ফুটফুটে নবজাতক পড়ে থাকার ঘটনাটি স্থানীয়দের মাঝে গভীর মানবিক আলোচনার সৃষ্টি করেছে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

হোমনার নিলখী সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াকে গণসংবর্ধনা

রংপুরে মিঠাপুকুরে ধানের ক্ষেতে ফুটফুটে নবজাতক উদ্ধার: এলাকাজুড়ে চাঞ্চল্য

প্রকাশিত হয়েছে: ১০:৫৪:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫