১০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মাদারীপুর-১ (শিবচর): বিএনপি প্রার্থীর মনোনয়ন স্থগিতের প্রতিবাদে বি‌ক্ষোভ

মাদারীপুর-১ (শিবচর):
বিএনপি প্রার্থীর মনোনয়ন স্থগিতের প্রতিবাদে বি‌ক্ষোভ

মোঃ কামরুজ্জামান পলাশ
বিশেষ প্রতি‌নি‌ধিঃ মাদারীপুর জেলা

মাদারীপুর১ (শিবচর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিতের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে শিবচর। বিক্ষুব্ধ সমর্থকরা আজ সকালে শিবচর ৭১ সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন এবং স্লোগানে স্লোগানে এলাকা প্রকম্পিত করে তোলেন। নেতাকর্মীরা অবিলম্বে কামাল জামান মোল্লার মনোনয়ন পুনর্বহালের দাবি জানিয়েছেন, অন্যথায় কঠোর আন্দোলনের মাধ্যমে মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন।

সকাল থেকেই শিবচরের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ৭১ সড়কে জড়ো হতে শুরু করেন। বেলা বাড়ার সাথে সাথে জনসমাগম বিশাল রূপ নেয়। বিক্ষুব্ধ নেতাকর্মীরা কামাল জামান মোল্লার মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। “কামাল জামানের মনোনয়ন বাতিল মানি না”, “অবিলম্বে মনোনয়ন পুনর্বহাল চাই”, “গণতন্ত্র মুক্তি পাক” – এমন বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
উপস্থিত নেতাকর্মীরা বলেন, কামাল জামান মোল্লা শিবচরের আপামর জনসাধারণের নেতা। তার মনোনয়ন বাতিল একতরফা এবং উদ্দেশ্যপ্রণোদিত। তারা অভিযোগ করেন, সরকার বিরোধী দলকে নির্বাচনের মাঠ থেকে দূরে রাখতে এমন দমনমূলক পদক্ষেপ নিচ্ছে।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় বিএনপি’র সিনিয়র নেতৃবৃন্দ। তারা বলেন, যদি দ্রুত সময়ের মধ্যে কামাল জামান মোল্লার মনোনয়ন পুনর্বহাল করা না হয়, তাহলে শিবচরের জনগণ বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবে। নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, প্রয়োজনে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে লাগাতার কর্মসূচি পালন করা হবে। তারা প্রশাসনকে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

হোমনায় কাব স্কাউট বেসিক কোর্সে হোমনা তিতাসের এমপি মহোদয়ের সালাম পৌঁছে দিলেন অতিথিরা

মাদারীপুর-১ (শিবচর): বিএনপি প্রার্থীর মনোনয়ন স্থগিতের প্রতিবাদে বি‌ক্ষোভ

প্রকাশিত হয়েছে: ১১:০৫:১৭ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫