০৬:০৫ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সাজ্জাদ হোসেন সিদ্দিকীর সমর্থকদের বিক্ষোভে স্থবির যান চলাচল

এস এম আলমগীর হুসাইন
স্টাফ রিপোর্টার
শিবচর (মাদারীপুর)

মাদারীপুর–১ আসনের মনোনয়নকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আজ শনিবার সন্ধ্যা সাতটার দিকে ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচর অংশে জনাব সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলু–এর সমর্থকরা আকস্মিকভাবে সড়ক অবরোধ ও বিক্ষোভ শুরু করে।

জানা গেছে, ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর–১ (শিবচর) আসনে দলীয় মনোনয়ন পান জনাব কামাল জামান মোল্লা। এতে ক্ষুব্ধ হয়ে সাজ্জাদ সিদ্দিকীর সমর্থকেরা এক্সপ্রেসওয়ের দুই পাশে আগুন জ্বালিয়ে বিক্ষোভে নামে। মুহূর্তেই এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

অবরোধের ফলে মহাসড়কে সহস্রাধিক যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছেছে এবং যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

স্থানীয়রা জানান, আকস্মিক এই বিক্ষোভে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। রাত পর্যন্ত সড়কে যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়নি।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

হোমনার নিলখী সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াকে গণসংবর্ধনা

ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সাজ্জাদ হোসেন সিদ্দিকীর সমর্থকদের বিক্ষোভে স্থবির যান চলাচল

প্রকাশিত হয়েছে: ১০:৩৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫