০৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে অভিনব কায়দায় লুকানো ৩৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

অপু দাস, স্টাফ রিপোর্টার, রাজশাহী:

রাজশাহীর পুঠিয়ায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫) এর সদস্যরা ভোরের নীরবতা ভেঙে চালায় এক সফল অভিযান। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে পিকআপ ভ্যানের ভেতরে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ৩৮ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে আটক করা হয় দুইজন সক্রিয় মাদক ব্যবসায়ীকে।

র‍্যাব জানায়, বুধবার (২৯ অক্টোবর) ভোর ৫টা ৩০ মিনিটে পুঠিয়া থানার বিড়ালদহ মাজার এলাকায় অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—ড্রাইভার শেখ মো. ফয়সাল মিয়া (২৬), পিতা মো. আবু আলী, সাং-জেডা গ্রাম, থানা নাসিরনগর এবং হেলপার মো. আলম (২৫), পিতা মো. আব্দুল আলী, সাং-নয়নপুর, থানা-ব্রাহ্মণবাড়িয়া সদর।

অভিযান চলাকালে তাদের ব্যবহৃত পিকআপ ভ্যান, দুইটি মোবাইল ফোন, দুটি সিমকার্ড এবং নগদ ২,৫০০ টাকা জব্দ করে র‍্যাব সদস্যরা।
র‍্যাব-৫ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে গাঁজা, ফেনসিডিল ও ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করছিল। তারা অধিক মুনাফার আশায় পিকআপ ভ্যানের ভেতরে মালামালের আড়ালে এসব মাদক পাচার করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের গোয়েন্দা দল তাদের গতিবিধি পর্যবেক্ষণ করে পুঠিয়া এলাকায় পিকআপটি থামিয়ে তল্লাশি চালায়। এসময় অভিনবভাবে লুকিয়ে রাখা ৩৮ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, এ ঘটনায় পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

হোমনায় কাব স্কাউট বেসিক কোর্সে হোমনা তিতাসের এমপি মহোদয়ের সালাম পৌঁছে দিলেন অতিথিরা

রাজশাহীতে অভিনব কায়দায় লুকানো ৩৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত হয়েছে: ১২:৩৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫