০৫:০১ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্যামনগরে মটরসাইকেলের ধাক্কায় এক শিশুর মৃত্যু

মোঃ আরিফুজ্জামান আরিফ, স্টাফ রিপোর্টারঃ

সাতক্ষীরার শ্যামনগরের মুনসুর সরদার গ্যারেজ এলাকায় মটরসাইকেলের ধাক্কায় নিশান (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত নিশান মুনসুর সরদার গ্যারেজ এলাকার আব্দুর রাহিমের সন্তান।
প্রত্যাক্ষদর্শীদের সূত্রে জানা যায়, শিশু নিশান বাড়ির মধ্যে খেলা করছিলো। খেলার এক পর্যায়ে দৌড়ে রাস্তার উপরে উঠে গলে দ্রুত গতিতে আসা একটি মটরসাইকেলে ধাক্কা গেলে গুরুতর আহত হয়। পরে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক আহত নিশানকে দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। উপজেলার খানপুর পর্যন্ত পৌঁছালে নিশানের মৃত্যু হয়। শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শাকির হোসেন বলেন, মাথা ফেটে নিশানের মাথার হাড় ভেঙ্গে মাথার ঘিলু বের হয়ে যায়। অবস্থার অবনতি হলে আহত নিশানকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

হোমনার নিলখী সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াকে গণসংবর্ধনা

শ্যামনগরে মটরসাইকেলের ধাক্কায় এক শিশুর মৃত্যু

প্রকাশিত হয়েছে: ০৯:৪২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫