০৫:০২ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মেয়ে জামাইয়ের সঙ্গে ঝগড়া, শাশুড়ির মৃত্যু

মস্তু মিয়া আখাউড়া উপজেলা প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মেয়ে জামাইয়ের সঙ্গে ঝগড়ার সময় শাশুড়ির মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার, ২৮ অক্টোবর বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। বেলা ১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই নারীর লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। নিহত রওশন বেগম (৬৫) আখাউড়া ট্রাফিক রানিং রুমের সামনে রেলওয়ে কলোনির একটি বাসায় থাকতেন। তিনি রুহুল আমীনের স্ত্রী।

রওশন আরার মেয়ে শিল্পী বেগম বলেন, সাইফুল নামে আমার এক বোন জামাই রাগান্বিত হয়ে বাসায় প্রবেশ করে। এ সময় আমার দিকে তেড়ে আসে। তখন আমার আম্মা এগিয়ে এলে তিনি অসুস্থ হয়ে যান। হাসপাতালে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। আম্মা এর আগেও কয়েক বার স্ট্রোক করেছে। বোন জামাই ওনার মাকে ঘুষি দিয়েছেন- ছড়িয়ে পড়া এমন কথা তিনি অস্বীকার করেন।

আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত উপ-সহকারী মেডিকেল অফিসার সজীব কুমার দেবনাথ জানান, ওই নারীকে মৃত আনা হয়। ওই নারীর ঠোঁটে একটা দাগ আছে। কিভাবে কি ঘটেছে সেটা ময়না তদন্ত ছাড়া বলা যাচ্ছে না।

আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন জানান, এক নারীর মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়। পুলিশ বিষয়টি তদন্ত করছে। ময়না তদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হব।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

হোমনার নিলখী সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াকে গণসংবর্ধনা

মেয়ে জামাইয়ের সঙ্গে ঝগড়া, শাশুড়ির মৃত্যু

প্রকাশিত হয়েছে: ০৪:৫৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫