০৭:১৬ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শিবচরে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

এস এম আলমগীর হোসাইন
স্টাফ রিপোর্টার
মাদারীপুর

মাদারীপুরের শিবচর উপজেলায় হৃদয়বিদারক এক ঘটনা ঘটেছে। কাঠালবাড়ি ইউনিয়নের সিকদারকান্দি গ্রামের আবু বক্কর হাওলাদারের দুই বছরের মেয়ে আয়েশা পানিতে ডুবে মারা গেছে।

আজ রবিবার দুপুরে বাড়ির আঙিনায় খেলার সময় হঠাৎ নিখোঁজ হয়ে যায় আয়েশা। পরিবার ও প্রতিবেশীরা দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করার পর বাড়ির পাশের পুকুরে তাকে ভাসতে দেখতে পান। দ্রুত উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

অপ্রত্যাশিত এই মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে বাড়ির পরিবেশ।

এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ দায়ের করা হয়নি।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে মাধ্যমিক পর্যায়ের শারীরিক শিক্ষা শিক্ষকদের ৩৫তম রিফ্রেশার্স কোর্স শুরু

শিবচরে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

প্রকাশিত হয়েছে: ০৮:১২:৩৭ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫