০৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সোহরাব রুস্তম খ্যাত ঢাকাই সিনেমার নায়িকা বনশ্রী আর নেই!

এস এম আলমগীর হুসাইন: স্টাফ রিপোর্টার;

ঢাকাই সিনেমার নব্বইয়ের দশকের হিট নায়িকা বনশ্রী আর নেই। আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, বনশ্রী দীর্ঘদিন ধরে হৃদরোগ, কিডনির জটিলতাসহ নানা অসুখে ভুগছিলেন। গত পাঁচ দিন ধরে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। অবশেষে আজ সকালেই তার মৃত্যু হয়।

বাদ আসর শিবচর পৌরসভা গোরস্থানে বনশ্রীর দাফন সম্পন্ন হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

শিবচরের মাদবরের চর ইউনিয়নের শিকদারকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন বনশ্রী। বাবা মজিবুর রহমান মজনু শিকদার ও মা সবুরজান রিনার দুই মেয়ে ও এক ছেলের মধ্যে তিনি ছিলেন বড়। মাত্র সাত বছর বয়সে পরিবার নিয়ে ঢাকায় চলে যান। সেখান থেকেই সিনেমায় তার পথচলা শুরু। ‘সোহরাব রুস্তম’ ছবিতে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। নব্বইয়ের দশকে টানা বেশ কয়েকটি হিট ছবিতে অভিনয় করে ঢাকাই সিনেমায় নিজের অবস্থান পাকাপোক্ত করেছিলেন বনশ্রী।

ক্যারিয়ারের ঝলমলে অধ্যায় শেষ হলেও ব্যক্তিগত জীবনে নেমে আসে সংগ্রাম। দীর্ঘদিন রাজধানীর বস্তিতে বসবাস করেছেন। শেষ জীবনে ফিরে আসেন জন্মভূমি শিবচরে। আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে ছেলে মেহেদী হাসান রোমিওকে নিয়ে ছিলেন তিনি। সেখানে তিনি মানবতার জীবনযাপন করতেন।

শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান বলেন,
“বনশ্রী আপার মৃত্যুর খবর শুনে খুব কষ্ট পেয়েছি। উনি অনেক কষ্ট করে জীবন কাটিয়েছেন। পাঁচ দিন হাসপাতালে লড়াই করার পর তিনি চলে গেলেন। আল্লাহ তার রুহের মাগফিরাত করুন।”

একসময়ের ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা বনশ্রীর জীবনাবসানে চলচ্চিত্রাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

হোমনার নিলখী সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াকে গণসংবর্ধনা

সোহরাব রুস্তম খ্যাত ঢাকাই সিনেমার নায়িকা বনশ্রী আর নেই!

প্রকাশিত হয়েছে: ০৮:২৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫