১১:১৬ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, স্পিকার বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মোহাম্মদ জমির উদ্দিন সরকার আর নেই

মোঃ মোহন মিয়া পঞ্চগড় প্রতিনিধি:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই। তার মৃত্যুর সংবাদে জন্মভূমি পঞ্চগড়সহ দেশজুড়ে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। রোববার (১২ জুলাই) ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
১৯৩১ সালের ১ ডিসেম্বর পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার নয়াবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন এই প্রবীণ রাজনীতিক ও আইন বিশেষজ্ঞ। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দেশের গুরুত্বপূর্ণ বহু দায়িত্ব পালন করেছেন।
তিনি ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত জাতীয় সংসদের স্পিকারের দায়িত্ব পালন করেন। এছাড়া দুই দফায় বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বও পালন করেন। বিভিন্ন মেয়াদে শিক্ষা, আইন, পররাষ্ট্র এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তার দায়িত্ব পালনকালেই বর্তমান জাতীয় সংসদ ভবনের অসমাপ্ত কাজ সম্পন্ন হয়। এছাড়া ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকার বিল প্রণয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি দিনাজপুর-১, ঢাকা-৯, বগুড়া-৬ এবং পঞ্চগড়-১ আসন থেকে বিভিন্ন মেয়াদে সংসদ সদস্য নির্বাচিত হন।
ব্যক্তিগত জীবনে তিনি তিন সন্তানের জনক। তার ছেলে সুপ্রিম কোর্টের আইনজীবী নওশাদ জমির পঞ্চগড়- ১ আসনের বর্তমান সংসদ সদস্য।
প্রবীণ এই রাজনীতিকের মৃত্যুতে পঞ্চগড়ের সর্বস্তরের মানুষ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

টুঙ্গিপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ১ লাখ ২০ হাজার রেনু পোনা নদীতে অবমুক্ত

সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, স্পিকার বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মোহাম্মদ জমির উদ্দিন সরকার আর নেই

প্রকাশিত হয়েছে: ০৩:০৮:২৩ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬