১২:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, স্বর্ণপদকজয়ী লাবিব শাহরিয়ার পেলেন ল্যাপটপ উপহার

মোঃ আবুল কালাম আজাদ:

এশিয়া প্যাসিফিক এআই অলিম্পিয়াডে স্বর্ণপদকজয়ী হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী লাবিব শাহরিয়ার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রোববার (১২ জুলাই) বিকেল সাড়ে ৫টায় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে এআই অলিম্পিয়াডে অংশগ্রহণকারী বাংলাদেশ দলের সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের শিক্ষার্থীদের এই সাফল্যে গর্ব প্রকাশ করেন এবং স্বর্ণপদকজয়ী লাবিব শাহরিয়ারসহ বিজয়ীদের আন্তরিক অভিনন্দন জানান।

তিনি শিক্ষার্থীদের পড়াশোনা, গবেষণা ও ভবিষ্যৎ পরিকল্পনার খোঁজ নেন এবং নতুন নতুন উদ্ভাবনী কাজে এগিয়ে যেতে উৎসাহিত করেন।

এ সময় প্রধানমন্ত্রী স্বর্ণপদকজয়ী তিন শিক্ষার্থীর প্রত্যেককে একটি করে ল্যাপটপ উপহার দেন।

ল্যাপটপপ্রাপ্তদের মধ্যে ছিলেন হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী লাবিব শাহরিয়ার।
লাবিব শাহরিয়ার কুমিল্লা জেলার তিতাস উপজেলার বাতাকান্দি গ্রামের বাসিন্দা।

তিনি খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শাহনাজ বেগম ও প্রকৌশলী রিয়াজুল হকের একমাত্র ছেলে।

সাক্ষাতে প্রধানমন্ত্রী আগামী আগস্টে কাজাখস্তানে অনুষ্ঠিতব্য এআই ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডে বাংলাদেশ দলের সাফল্য কামনা করেন এবং সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, স্বর্ণপদকজয়ী লাবিব শাহরিয়ার পেলেন ল্যাপটপ উপহার

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, স্বর্ণপদকজয়ী লাবিব শাহরিয়ার পেলেন ল্যাপটপ উপহার

প্রকাশিত হয়েছে: ১১:৪০:১৭ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬