১১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আলিম মাদ্রাসায় উন্নীতকরণের লক্ষ্যে হোমনা ইসলামিয়া দাখিল মাদ্রাসা পরিদর্শনে ইউএনও, শিক্ষার মানোন্নয়নে সভাপতির দিকনির্দেশনা

মোঃ আবুল কালাম আজাদ:

কুমিল্লার হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল ইসলাম বৃহস্পতিবার (৯ জুলাই) হোমনা ইসলামিয়া দাখিল মাদ্রাসাকে আলিম মাদ্রাসায় উন্নীতকরণের লক্ষ্যে প্রতিষ্ঠানটি পরিদর্শন করেছেন। এ সময় তিনি মাদ্রাসার শিক্ষা কার্যক্রম, অবকাঠামো, শ্রেণিকক্ষ ও লাইব্রেরি ঘুরে দেখেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ ইয়া মুছা ইউএনওকে স্বাগত জানান। পরে তারা যৌথভাবে শ্রেণিকক্ষ, শিক্ষকদের কক্ষ, লাইব্রেরি ও অন্যান্য স্থাপনা পরিদর্শন করেন। এ সময় আলিম স্তরে উন্নীতকরণের জন্য প্রয়োজনীয় অবকাঠামো, লাইব্রেরি ব্যবস্থাপনা, শিক্ষার পরিবেশ এবং সার্বিক প্রস্তুতি নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।
পরিদর্শন শেষে মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের নিয়ে এক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ ইয়া মুছা। সভায় শিক্ষার গুণগত মান বৃদ্ধি, পরীক্ষায় ভালো ফলাফল অর্জন, নতুন শিক্ষার্থী ভর্তি বৃদ্ধি এবং আলিম মাদ্রাসা হিসেবে প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনার প্রস্তুতি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি শিক্ষকদের কাছ থেকে বিভিন্ন সমস্যা ও প্রতিবন্ধকতার কথা শুনে সেগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি।
সভায় মোহাম্মদ ইয়া মুছা বলেন, শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের শৃঙ্খলা বজায় রাখতে কোনো ধরনের আপস করা হবে না। তিনি শিক্ষক ও কর্মচারীদের যথাসময়ে প্রতিষ্ঠানে উপস্থিত থেকে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। একই সঙ্গে মাদ্রাসার সুনাম অক্ষুণ্ণ রাখতে এবং আলিম মাদ্রাসায় উন্নীতকরণের লক্ষ্যে পরিচালনা কমিটির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, মাদ্রাসা পরিচালনা কমিটির অভিভাবক সদস্য মো. ওহিদুজ্জামান মোল্লা, হাফেজ মো. আব্দুস সালাম, মাদ্রাসার সুপারসহ শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

প্রকাশিত হয়েছে: ০৮:০০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬