১১:৪১ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষকতাই জীবনের সবচেয়ে উপভোগ্য পেশা:মির্জা ফখরুল

  • অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত হয়েছে: ০১:১৯:০৩ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • ২৫ জন পড়েছেন

শিক্ষকতাই জীবনের সবচেয়ে উপভোগ্য পেশা:মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক:

বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শিক্ষকতার চেয়ে মহান পেশা আর নেই। জীবনের শুরুতে শিক্ষকতা পেশায় যুক্ত ছিলেন উল্লেখ করে তিনি বলেন, এটি ছিল তার জীবনের সবচেয়ে উপভোগ্য পেশা।
শুক্রবার (৩ জুলাই) ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের লোগো উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি জানান, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কাজ দ্রুত এগিয়ে নিতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান নিশ্চিত করতে মেধাবী শিক্ষক নিয়োগ এবং বিশ্বমানের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইস্রাফীল শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রতিনিধি, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ইউজিসির সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা একটি জটিল ও সময়সাপেক্ষ প্রক্রিয়া। তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রচেষ্টায় ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

বিজয়নগরে ৫ বোতল স্কফ সিরাপসহ মাদক কারবারি ০১ গ্রেপ্তার

শিক্ষকতাই জীবনের সবচেয়ে উপভোগ্য পেশা:মির্জা ফখরুল

প্রকাশিত হয়েছে: ০১:১৯:০৩ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬