১২:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হোমনায় ২৭০ অসহায় পরিবারের মাঝে চাল, ১৮ জন পেলেন নগদ সহায়তা

মোঃ আবুল কালাম আজাদ:
কুমিল্লার হোমনা উপজেলার অসহায়, দুস্থ ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে বিনামূল্যে চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

রোববার (২১ জুন) বিকেলে হোমনা শিল্পকলা মিলনায়তনে হোমনা পৌরসভা, নিলখী ইউনিয়ন ও মাথাভাঙ্গা ইউনিয়ন বিএনপির যৌথ আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া।

উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক (ভিপি মুকুল), পৌর বিএনপির সভাপতি মো. ছানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম এবং পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আলহাজ মো. আব্দুল লতিফ প্রমুখ।

এ সময় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আয়োজক সূত্রে জানা যায়, হোমনা পৌরসভা, নিলখী ইউনিয়ন ও মাথাভাঙ্গা ইউনিয়নের প্রতিটি এলাকা থেকে ৯০ জন করে মোট ২৭০ জন উপকারভোগীর মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।

এছাড়া প্রতিটি এলাকা থেকে ৬ জন করে মোট ১৮ জনকে ৫ হাজার টাকা করে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি উপকারভোগীদের হাতে চাল ও নগদ অর্থ তুলে দেন।

এ সময় আয়োজকরা জানান, মানবিক সহায়তার এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

কুমিল্লা ২ সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন।

হোমনায় ২৭০ অসহায় পরিবারের মাঝে চাল, ১৮ জন পেলেন নগদ সহায়তা

প্রকাশিত হয়েছে: ০৭:৫৭:১৭ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬