১১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

খিলগাঁওয়ে ব্যবসায়ীর বাসায় টিন কেটে চুরি, লুট প্রায় ৫ লাখ টাকার মালামাল

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

রাজধানীর খিলগাঁও থানাধীন ত্রিমোহনী নদীর উত্তরপাড় এলাকায় এক ব্যবসায়ীর বাসায় টিন কেটে চুরির ঘটনা ঘটেছে।

এ ঘটনায় স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও গৃহস্থালি মালামালসহ প্রায় ৪ লাখ ৯০ হাজার টাকার সম্পদ চুরি হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।

সোমবার (১ জুন) খিলগাঁও থানায় এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী জগরুল মিয়া (৪৮) খিলগাঁওয়ের ত্রিমোহনী নদীর উত্তরপাড় এলাকার ১৫/২৯ নম্বর বাসার বাসিন্দা এবং পেশায় একজন ব্যবসায়ী। গত ২৫ মে সকাল আনুমানিক ১১টার দিকে তিনি বাসায় তালা দিয়ে গ্রামের বাড়ি কুমিল্লার হোমনা উপজেলার তেভাগিয়া দক্ষিণপাড়া এলাকায় যান।

পরবর্তীতে ৩১ মে দুপুর আনুমানিক ৩টার দিকে তিনি বাসায় ফিরে দেখেন, ঘরের পেছনের দিকের টিন কাটা এবং ভেতরের মালামাল এলোমেলো অবস্থায় পড়ে আছে।

পরে তিনি ঘরের আলমারি পরীক্ষা করে দেখতে পান, সেখানে থাকা স্বর্ণালঙ্কার, নগদ অর্থ ও অন্যান্য মূল্যবান সামগ্রী চুরি হয়ে গেছে।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, চোর বা চোরেরা পূর্বপরিকল্পিতভাবে বাসার পেছনের টিন কেটে ঘরে প্রবেশ করে আলমারি ভেঙে মালামাল নিয়ে যায়।

ভুক্তভোগীর ধারণা, তিনি গ্রামের বাড়িতে অবস্থানকালে ২৫ মে থেকে ৩১ মে দুপুরের মধ্যে যেকোনো সময় এ চুরির ঘটনা সংঘটিত হয়েছে।

চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে ২ ভরি ওজনের স্বর্ণালঙ্কার, যার মধ্যে দুটি চুড়ি, একটি চেইন, একটি আংটি, একটি লকেট ও একটি নাকফুল রয়েছে। এসব স্বর্ণালঙ্কারের আনুমানিক মূল্য ৪ লাখ টাকা। এছাড়া নগদ ৪০ হাজার টাকা এবং প্রায় ৫০ হাজার টাকা মূল্যের গৃহস্থালি ব্যবহারের বিভিন্ন সামগ্রী চুরি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী জগরুল মিয়া বলেন, “গ্রামের বাড়ি থেকে ফিরে এসে দেখি বাসার পেছনের টিন কাটা। ঘরের ভেতরে ঢুকে দেখি সবকিছু তছনছ করা। আলমারিতে থাকা স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও অন্যান্য মূল্যবান সামগ্রী চুরি হয়ে গেছে। পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা শেষে থানায় লিখিত অভিযোগ করেছি।”

এ বিষয়ে খিলগাঁও থানায় দায়ের করা অভিযোগে ঘটনার তদন্তপূর্বক জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।

পুলিশ অভিযোগটি গ্রহণ করেছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।

ট্যাগ

কুমিল্লা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হলেন হোমনার আবুল খায়ের

খিলগাঁওয়ে ব্যবসায়ীর বাসায় টিন কেটে চুরি, লুট প্রায় ৫ লাখ টাকার মালামাল

প্রকাশিত হয়েছে: ১১:৪৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬