০৬:২২ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মহাদেবপুরের পুত্রবধূ ডাঃ শাহানা সুলতানা শোভা পেলেন ‘কালারস মাল্টিমিডিয়া পারফরমেন্স অ্যাওয়ার্ড-২০২৬’

নিজস্ব প্রতিবেদক:

চিকিৎসা সেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘কালারস মাল্টিমিডিয়া পারফরমেন্স অ্যাওয়ার্ড-২০২৬’ লাভ করেছেন নওগাঁর মহাদেবপুর উপজেলার কৃতি সন্তান ডাঃ শাহানা সুলতানা শোভা।

শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডস্থ অফিসার্স ক্লাবে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।

ডাঃ শাহানা সুলতানা শোভা ‘কাশেম আলী সরদার-জয়নুর বিবি বহুমুখী কল্যাণ ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা। এছাড়া তিনি হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ এস. এম. রাহিদুজ্জামান (রানা)-এর সহধর্মিণী।

কালারস মাল্টিমিডিয়া আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএন বাংলার উপদেষ্টা (অনুষ্ঠান ও সম্প্রচার) তাশিক আহমেদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালারস মাল্টিমিডিয়ার উপদেষ্টা ও বরেণ্য সঙ্গীতশিল্পী, পপ সম্রাট ফেরদৌস ওয়াহিদ।

সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় ডাঃ শাহানা সুলতানা শোভা বলেন, যেকোনো স্বীকৃতি কাজের প্রতি দায়বদ্ধতা বাড়ায় এবং অনুপ্রেরণা জোগায়। এই সম্মাননা তাকে ভবিষ্যতে মানুষের সেবায় আরও নিবেদিতভাবে কাজ করতে উৎসাহিত করবে।

উল্লেখ্য, অনুষ্ঠানে চিকিৎসা সেবার পাশাপাশি শিল্প-বাণিজ্য, সমাজসেবা, অভিনয়, নৃত্য, সঙ্গীত ও সাংবাদিকতাসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

প্রকাশিত হয়েছে: ০৯:৪০:২৫ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬