০২:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হোমনায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

মো আবুল কালাম আজাদ:

“উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার হোমনায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা শিল্পকলা একাডেমি, হোমনায় ১৫ ও ১৬ এপ্রিল সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত আয়োজিত এ মেলায় উপজেলার ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা বিভিন্ন উদ্ভাবনী ও বিজ্ঞানভিত্তিক প্রজেক্ট উপস্থাপন করে দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।
মেলায় প্রদর্শিত প্রকল্পগুলোতে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির সৃজনশীল প্রয়োগের নানা দিক তুলে ধরা হয়। শিক্ষার্থীরা নিজ নিজ প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা প্রদান করে এবং আগত দর্শনার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
মেলা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিলন কৃষ্ণ হালদার এবং উপজেলা প্রকৌশলী মেহেদী হাসান। তারা শিক্ষার্থীদের উদ্ভাবনী উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে বিজ্ঞানমনস্ক জাতি গঠনে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।

মেলার সার্বিক দায়িত্বে নিয়োজিত আছেন উপজেলা একাডেমি সুপারভাইজার মোঃ রাশেদুল ইসলাম।

উপজেলা প্রশাসন, হোমনা, কুমিল্লার আয়োজনে, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এই মেলার আয়োজন করা হয়। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

​জলঢাকায় পৌর হাটবাজারের পুনরায় উম্মুক্ত ইজারা দাবিতে মানববন্ধন।

হোমনায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: ১১:৪৯:২০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬