০৬:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পুঠিয়ায় বেশি দামে পেট্রোল বিক্রি, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে জরিমানা

  • মোঃ রাজু
  • প্রকাশিত হয়েছে: ১০:২৫:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
  • ৭৪ জন পড়েছেন

পুঠিয়ায় বেশি দামে পেট্রোল বিক্রি, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে জরিমানা

মোঃ রাজু
গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর পুঠিয়া উপজেলার বিলমাড়িয়া বাজারে জ্বালানি তেলের সংকটের সুযোগ নিয়ে বেশি দামে পেট্রোল বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ ২০২৬) বিলমাড়িয়া বাজার এলাকায় খুচরা পর্যায়ের কয়েকটি দোকানে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পেট্রোল বিক্রির অভিযোগ ওঠে। অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানকালে দেখা যায়, কিছু দোকান স্বাভাবিক সরবরাহ থাকা সত্ত্বেও বেশি দামে পেট্রোল বিক্রি করছে। এ সময় ভোক্তাদের স্বার্থ রক্ষায় এবং বাজারে স্বাভাবিক সরবরাহ বজায় রাখতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
পরে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পেট্রোল বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড প্রদান করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাশ জানান, জ্বালানি তেলের বাজারে অস্থিতিশীলতা সৃষ্টি বা অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ পাওয়া গেলে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে মাধ্যমিক পর্যায়ের শারীরিক শিক্ষা শিক্ষকদের ৩৫তম রিফ্রেশার্স কোর্স শুরু

পুঠিয়ায় বেশি দামে পেট্রোল বিক্রি, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশিত হয়েছে: ১০:২৫:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬