০৫:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গুর প্রতিরোধ মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন।

  • মস্তু মিয়া
  • প্রকাশিত হয়েছে: ১০:১৬:০১ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • ১২১ জন পড়েছেন

ডেঙ্গুর প্রতিরোধ মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন।

মস্তু মিয়া
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি

আজ ডেঙ্গু প্রতিরোধ দিবস ২০২৬’ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন ও পৌর প্রশাসনের যৌথ উদ্যোগে জেলা বিভিন্ন স্থানে মশক ও লার্ভা নিধন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
এই বিশেষ অভিযানের শুভ উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়ার মান্যবর জেলা প্রশাসক জনাব শারমিন আক্তার জাহান এবং সার্বিক বাস্তবায়নে ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রশাসক (উপসচিব) জনাব শরিফুল ইসলাম।
ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে আজ পৌরসভার প্রতিটি ওয়ার্ড থেকে শুরু করে জেলার প্রতিটি ইউনিয়ন পর্যায়ে ফগার মেশিন দিয়ে মশক নিধন ও লার্ভা ধ্বংসের কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়াও, ডেঙ্গু মোকাবিলায় দ্রুত ও দীর্ঘমেয়াদি করণীয় নির্ধারণে আজ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং একটি সমন্বিত পরিকল্পনা প্রণয়ন করা হয়।

সুপ্রিয় ব্রাহ্মণবাড়িয়াবাসী, আপনাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ:
প্রশাসনের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে আপনাদের ব্যক্তিগত সচেতনতা সবচেয়ে বেশি প্রয়োজন।
• আপনার বাড়ির আঙিনা, ছাদ ও চারপাশ নিয়মিত পরিষ্কার রাখুন।
• ফুলের টব, টায়ার, ডাবের খোসা, এসি বা ফ্রিজের নিচে যেন কোনোভাবেই ৩ দিনের বেশি পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখুন।
• দিনে ও রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন।

আসুন, সকলে মিলে সচেতন হই। আপনাদের সার্বিক সহযোগিতাতেই আমরা গড়ে তুলতে পারি ডেঙ্গুমুক্ত, সুস্থ ও সুন্দর ব্রাহ্মণবাড়িয়া।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

টুঙ্গিপাড়ায় ‘৩৬ জুলাই’ স্মারক তোরণে অগ্নিসংযোগ: ৭৫ জনের বিরুদ্ধে মামলা

ডেঙ্গুর প্রতিরোধ মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন।

প্রকাশিত হয়েছে: ১০:১৬:০১ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬