০৬:২৩ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হোমনায় সড়ক উন্নয়ন সম্পূর্ণ হাওয়ায় উদ্বোধন করলেন এমপি সেলিম ভূঁইয়া

মোঃ আবুল কালাম আজাদ:

কুমিল্লার হোমনা উপজেলায় গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৩.৩৫ কিলোমিটার দীর্ঘ একটি সড়কের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৯ মার্চ) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচনের মাধ্যমে সড়কটির উদ্বোধন করেন কুমিল্লা–২ (হোমনা–তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া।

উপজেলার চুনারচর মোড় থেকে রামপুর মোড় বাজার হয়ে কুড়ালিয়াকান্দি বাজার পর্যন্ত সড়কটির উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর আওতায় সড়কটি নির্মাণ করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, অবহেলিত গ্রামীণ জনপদের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের মাধ্যমে গ্রামে উন্নয়নের ছোঁয়া পৌঁছে দেওয়া হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুকুল, সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা, পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ সানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলামসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

এলজিইডি সূত্রে জানা গেছে, ‘অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩ (IRIDP-3)’ এর আওতায় ৩.৩৫ কিলোমিটার দৈর্ঘ্যের সড়কটির উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ১ লাখ ৬৯ হাজার ৫৮ টাকা এবং চুক্তি মূল্য নির্ধারণ করা হয়েছে ৩ কোটি ১ লাখ ৬৮ হাজার ৯০৮ টাকা।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মদিনা কনট্রাকশন ও মেসার্স সহিদ ট্রেডার্স যৌথভাবে এই নির্মাণ কাজ বাস্তবায়ন করে।

স্থানীয়দের প্রত্যাশা, সড়কটি উন্নয়ন হওয়ায় চুনারচর ও কুড়ালিয়াকান্দি এলাকার কৃষিপণ্য বাজারজাতকরণ এবং সাধারণ মানুষের যাতায়াত আরও সহজ ও নিরাপদ হবে।

ট্যাগ

আমাকে ফুল দিয়ে সংবর্ধনা না জানিয়ে ফুলের টাকা দুস্থদের মাঝে দেওয়ার আহ্বান অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার

হোমনায় সড়ক উন্নয়ন সম্পূর্ণ হাওয়ায় উদ্বোধন করলেন এমপি সেলিম ভূঁইয়া

প্রকাশিত হয়েছে: ০৮:৫৬:৩২ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬