হোমনায় উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি সেলিম ভূঁইয়া
মোঃ আবুল কালাম আজাদ:
কুমিল্লার হোমনা উপজেলায় দুটি পাকা রাস্তা ও একটি কবরস্থানের উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেছেন কুমিল্লা-২ (হোমনা–তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া।
শুক্রবার সকালে তিনি উপজেলার খোদেদাউদপুর কবরস্থানের পাকা রাস্তা, বালুয়াকান্দি পাকা রাস্তা এবং খোদেদাউদপুর কবরস্থানের উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এসএম নজরুল ইসলাম, এসবি’র পুলিশ সুপার মোঃ সুফিউল্লাহ, কুমিল্লা এলজিডির নির্বাহী প্রকৌশলী মফিজুল ইসলাম বাবলু, সিনিয়র সহকারী প্রকৌশলী মোঃ আব্দুল সাকের, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শহিদুল ইসলাম, হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোরশেদুল ইসলাম, উপজেলা ইঞ্জিনিয়ার মোঃ মেহেদী হাসান, উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আজিজুর রহমান মোল্লা, হোমনা পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ সানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, আসাদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আব্দুল গনি, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষকদলের সভাপতি মোহাম্মদ জগলুল ইসলামসহ বিএনপির নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধন শেষে স্থানীয়দের অংশগ্রহণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
মোঃ আবুল কালাম আজাদ: 













