০৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কৈখালী বিওপি কর্তৃক অভিযানে ১২টি এয়ারগানসহ গুলি ও সরঞ্জামাদি উদ্ধার

মোঃ আরিফুজ্জামান আরিফ, স্টাফ রিপোর্টারঃ

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধের লক্ষ্যে আরবিজি কোম্পানির অধীনস্থ কৈখালী বিওপি কর্তৃক চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে ১২টি ভারতীয় এয়ারগানসহ গুলি ও সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। ০৬ ফেব্রুয়ারি শুক্রবার রাত আনুমানিক ০২:০০ ঘটিকায় আরবিজি কোম্পানির অধীনস্থ কৈখালী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে গোপন তথ্যের ভিত্তিতে টহল কমান্ডার জেসিও-৯৭৪৯ নায়েব সুবেদার মোঃ রেজাউল করিম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ কৈখালী বিওপি হতে আনুমানিক ২ কিঃ মিঃ দক্ষিনে এবং শূণ্য লাইন হতে আনুমানিক ২ কিঃ মিঃ পূর্ব দিকে কৈখালি এলাকার গোলাখালি নদীর পারে চিংড়ি ঘেরে (জিআর নম্বর-০৫৩৫৪২ এমএস ৭৯-এফ/৪) একটি চোরাচালান বিরোধী বিশেষ অপারেশন পরিচালনা করা হয়। অভিযান চলাকালে গোলাখালি নদীর পারে চিংড়ির ঘেরের কোনায় মাটির নিচে পুতে রাখা অবৈধভাবে ভারত থেকে আনয়নকৃত ১২ (বার) টি এয়ারগান, ১৫ বক্স এয়ারগানের গুলি, স্প্রীং ০৭টি, পিষ্টন হোল্ডার ৪০টি এবং এলকে রেঞ্জ ১৬টি উদ্ধার করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ৫,১৪,৬০০/- (পাঁচ লক্ষ চৌদ্দ হাজার ছয়শত) টাকা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসব অস্ত্র নির্বাচনকে কেন্দ্র করে দেশে পাচারের উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করানো হচ্ছিল। উদ্ধারকৃত অস্ত্রসমূহ বর্তমানে নিরাপদ হেফাজতে রয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন, লেঃ কমান্ডার মোঃ আব্দুর রউফ, (এন), বিএন অতিরিক্ত পরিচালক অধিনায়ক
রিভারাইন বর্ডার গার্ড কোম্পানী, নীলডুমুর।তিনি আরো বলেন, অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব না হলেও সংশ্লিষ্ট চক্রকে চিহ্নিত করতে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। নির্বাচনকে ঘিরে যাতে কোনো ধরনের অবৈধ অস্ত্র, সহিংসতা বা নাশকতামূলক কর্মকান্ড সংঘটিত না হয়, সে লক্ষ্যে সীমান্তে আমাদের এই ধরনের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে মাধ্যমিক পর্যায়ের শারীরিক শিক্ষা শিক্ষকদের ৩৫তম রিফ্রেশার্স কোর্স শুরু

কৈখালী বিওপি কর্তৃক অভিযানে ১২টি এয়ারগানসহ গুলি ও সরঞ্জামাদি উদ্ধার

প্রকাশিত হয়েছে: ০৫:৩৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬