নাসিরনগর থানা পুলিশ কর্তৃক ০৩ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার; চোর চক্রের ০১ সদস্য গ্রেফতার।
মস্তু মিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
জানুয়ারি ৩০/০১/২০২৬ সকাল ০৮.০০ ঘটিকায় নাসিরনগর থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, অত্র থানাধীন ধরমন্ডল ইউনিয়নের ধরমন্ডল এলাকায় চোরাই মোটরসাইকেল রয়েছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন ব্যক্তি পালানোর চেষ্টা করিলে পুলিশ তাকে আটক করে। এ সময় তার বসত বাড়িতে তল্লাশী করিয়া ক) ০১টি SUZUKI-150cc কালো রং এর মোটরসাইকেল যাহার ইঞ্জিঃ নং- BGA1868020.চেসিস নং-117810 এবং পিছনে রেজিঃ নং-ঢাকা মেট্রো ল-৬২-২৯৪৯, খ) ০১টি YAMAHA R-15. 160cc ব্লু রং এর মোটরসাইকেল, যাহার চেসিস নং-MH3RG 4710KK101936,ইঞ্জি: নং-DZ9075B3. যাহার পিছনে রেজিঃ নং-ঢাকা মেট্রো ল-৪৩-৫৬০৬,গ) ০১টি Discover-110cc লাল কালো রং এর মোটরসাইকেল যাহা চেসিস নং- MD2A15AY4JWD86159, ইঞ্জিঃ নং- JBYWJD36105, যাহার পিছনে রেজিঃ নং-ঢাকা মেট্রো হ-৫৮-৬১৬১ সহ সর্বমোট ০৩টি মোটরসাইকেল উদ্ধার সহ ০১ জন চোর চক্রের সদস্যকে গ্রেফতার করে। উদ্ধারকৃত চোরাই মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামির নাম ও ঠিকানা:
১। আনসার মিয়া(৩০)
পিতা- সঞ্জীব আলী
মাতা-আনোয়ারা বেগম
গ্রাম-ধরমন্ডল
থানা-নাসিরনগর
জেলা-ব্রাহ্মণবাড়িয়া
মস্তু মিয়া, 











