হোমনায় খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
মোঃ আবুল কালাম আজাদ
কুমিল্লার হোমনা উপজেলার খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে ২০২৬ সালের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।
দুই দিনব্যাপী এই আয়োজনের সমাপনী দিনে রোববার (২৫ জানুয়ারি) বিকাল ৪টায় বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ শহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিলন কৃষ্ণ হালদার।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে,
অনুষ্ঠিত এ আয়োজনে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শামীমা নাছরিন।
অনুষ্ঠানটি প্রাণবন্তভাবে সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মোঃ মনিরুজ্জামান।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কামরুন নাহারসহ সম্মানিত সকল শিক্ষক শিক্ষার্থীদের উপস্থিতিতে দুই দিনব্যাপী এই প্রতিযোগিতায় শিক্ষার্থীরা মোট ২৫টি ইভেন্টে অংশগ্রহণ করে।
প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে মোট ৭৫টি পুরস্কার বিতরণ করা হয়।
প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
বক্তব্যে প্রধান অতিথি মোঃ শহিদুল ইসলাম বলেন, “শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের কোনো বিকল্প নেই।”
তিনি বিদ্যালয়ের ধারাবাহিক সাফল্য বজায় রাখতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
মোঃ আবুল কালাম আজাদ: 















