লোহাগাড়া চুনতি ডিপুটি বাজারে একটি এজেন্ট ব্যাংক চুরি
নুরুল আমিন লোহাগড়া(চট্টগ্রাম)প্রতিনিধি:
চট্টগ্রাম লোহাগড়া উপজেলার চুনতি ডিপুটি বাজারে ব্যাংক এশিয়া নামের একটি এজেন্ট ব্যাংক চুরি হয়েছে, জানা যায় ১০ (জানুয়ারী)
গভীর রাতে এ ঘটনা ঘটে। বলে জানান অফিস কর্ম চারী ও ঐ প্রতিষ্ঠানের শর্ত অধিকারী মো:জাকারিয়া।
এ সময় খবর পেয়ে দ্রুত উপস্থিত হয় চুনতি ডিপুটি বাজার কমিটির সভাপতি মো:সিরাজুল
ও সাধারণ সম্পাদক মো:ইকবাল হোছেন,সভাপতি ও সাধারণ সম্পাদকের তত্ত্বাবধানে ডাকা চুনতি বাজারের নাইট গার্ডদের জিজ্ঞাসা করা হলে রাতে কারা এসেছিল চুরি করতে, জবাবে তারা বলেন কাউকে দেখতে পাননি তারা।পরে তাদের
মোবাইলে ফোন গুলি জব্দ করে রাখেন সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম।
তথ মধ্যে খবর পেয়ে উপস্থিত হয় চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুহাম্মদ আব্বাস উদ্দিন, তার পরিদর্শন শেষে, লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ আবদুল জলিলের সাথে মুঠোফোন কথা বল্লে অফিসার ইনচার্জ সহ ও পুলিশ পরিদর্শক কর্মকর্তা প্রশান্ত, চুরি হওয়া গঠনাস্থল পরিদর্শন করেন।পরিদর্শন শেষে ওসি মোঃ আব্দুল জলিল চুরি হওয়া এমাউন্ট কতটাক জানতে চাইলে প্রতিষ্ঠানের স্বত্ব অধিকারী মুহাম্মদ জাকারিয়া বলেন ১ লক্ষ ২৩ হাজার ২১৭ টাকা বলে দাবী করেন তিনি। এদিকে অফিসার ইনচার্জ প্রতিষ্ঠানের প্রতিদিনের নিয়মিত রেজিস্টার ডাইরি তদন্ত করে দেখে সত্যতা ও পেয়েছেন তিনি।পরিশেষে তাদেরকে একটি লিখিত অভিযোগ দায়ের করার পরামর্শ দেন তিনি।
অভিযোগ পাওয়ার পর তদন্ত করে আইনগত ব্যবস্থা নিবেন বলেন তিনি। এদিকে সভাপতি সিরাজুল ইসলাম বলেন রাত ৮ টায় বাজার কমিটির অফিসে নাইট গার্ডদের ডাকা হয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলেন তিনি।
নুরুল আমিন লোহাগড়া(চট্টগ্রাম)প্রতিনিধি: 











