০৭:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে ৪১ বোতল বিদেশি মদসহ আটক ০১

মোঃ আরিফুজ্জামান আরিফ, স্টাফ রিপোর্টারঃ

সাতক্ষীরার শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে প্রায় ২ লক্ষ টাকা মূল্যের ৪১ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি আটক করেছে। শুক্রবার ০৯ জানুয়ারি দুপুরে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ মুনতাসীর ইবনে মহসিন এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ৮ জানুয়ারি ২০২৬ তারিখ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় কোস্ট গার্ড স্টেশন কৈখালী কর্তৃক সাতক্ষীরার শ্যামনগর থানাধীন পশ্চিম কৈখালী সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ১ লক্ষ ৮৪ হাজার ৫০০ টাকা মূল্যের ৪১ বোতল বিদেশি মদ সহ ১ জন মাদক কারবারিকে আটক করা হয়। জব্দকৃত মদ ও আটককৃত ব্যক্তির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরো বলেন, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

ট্যাগ

হোমনায় ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে ৪১ বোতল বিদেশি মদসহ আটক ০১

প্রকাশিত হয়েছে: ০৫:১৮:১৭ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬