০৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কসবা টাস্কফোর্সের অভিযানে, দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দসহ আটক ২ জন

মস্তু মিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায় টাস্কফোর্সের অভিযানে প্রায় দেড় কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও থ্রিপিস সহ দুজনকে আটক করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) সকালে অভিযানটি পরিচালনা করে। এতে নেতৃত্ব দেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম।
বিজিবি ৬০ ব্যাটালিয়নের পাশাপাশি পুলিশও এ অভিযানে অংশ নেয়।

আটকৃতরা হলেন- দক্ষিণ চকবস্তা গ্রামের মৃত ধন মিয়ার ছেলে আনোয়ার হোসেন (৩২) ও মো. মনির হোসেন (২৬)। অভিযানে ২৬ বস্তা ভারতীয় শাড়ি ও থ্রিপিস জব্দ করা হয়। বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি ৫০ লাখ টাকা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম বলেন, ‘বিজিবি ও পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় কাপড়সহ দুজনকে আটক করা হয়েছে।
তাই অবৈধ চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান জানান, সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে বিজিবি সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ ও জন আস্থা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে মাদকসহ সব ধরনের অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবির এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

হোমনার নিলখী সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াকে গণসংবর্ধনা

কসবা টাস্কফোর্সের অভিযানে, দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দসহ আটক ২ জন

প্রকাশিত হয়েছে: ০৫:১৪:৪১ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬