রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৫০ গ্রাম হেরোইন ও ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩
মোঃ রাজু,উপজেলা প্রতিনিধি (গোদাগাড়ী)
রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন শিবপুর জাগীরপাড়া কলাহাট এলাকায় রাজশাহী–ঢাকাগামী মহাসড়কে অভিযান চালিয়ে ৫০ গ্রাম হেরোইন ও ১০০ পিস ইয়াবাসহ তিনজন মাদককারবারিকে গ্রেফতার করেছে রাজশাহী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গত ০৫ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ডিবির এসআই (নিরস্ত্র) মোঃ দাউদ উজ জামান আকাশ ফোর্সসহ উক্ত এলাকায় চেকপোস্ট ডিউটি পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী ‘সামিক শিশির পরিবহন’-এর সিট নম্বর D3, D4 ও E4-এ অবস্থানরত যাত্রীদের গতিবিধি সন্দেহজনক।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে বাসটি থামিয়ে সন্দেহভাজন যাত্রীদের গাড়ি থেকে নামানো হয়। পরে মহাসড়কের উত্তর পাশের একটি ফাঁকা স্থানে নারী পুলিশ সদস্যের উপস্থিতিতে অভিযুক্ত মোসাঃ জান্নাতুন ফেরদৌসের দেহ তল্লাশি করা হয়। এ সময় তার পরিহিত পায়জামার ডান পাশের পকেট থেকে সাদা স্বচ্ছ পলিথিনে মোড়ানো বাদামী রঙের গুড়া পদার্থ ৫০ গ্রাম হেরোইন এবং একটি নীল রঙের এয়ারটাইট প্যাকেটে রাখা ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
১। মোসাঃ জান্নাতুন ফেরদৌস (২৫), পিতা: মোঃ মতিউর রহমান, গ্রাম: কিসমত কুখুন্ডি বুধপাড়া, থানা: কাটাখালী, রাজশাহী মহানগর।
২। মোঃ রিপন আলী শেখ (২২), পিতা: মৃত আনোয়ার হোসেন, গ্রাম: কোনাবাড়ি, থানা: কামারখন্দ, জেলা: সিরাজগঞ্জ।
৩। মোছাঃ শারমিন আক্তার (২১), স্বামী: মোঃ রিপন আলী শেখ, গ্রাম ও থানা: কোনাবাড়ি, কামারখন্দ, জেলা: সিরাজগঞ্জ।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজশাহী জেলার পুঠিয়া থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
মোঃ রাজু,উপজেলা প্রতিনিধি (গোদাগাড়ী) 











