০৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জাবি অফিসার সমিতির নির্বাচনে সভাপতি আজমল আমীন, সাধারণ সম্পাদক সেলিম মিয়া

মোঃ আবুল কালাম আজাদ:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন (২০২৬–২০২৭) সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে মো. আজমল আমীন এবং সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ সেলিম মিয়া নির্বাচিত হয়েছেন। উভয়েই বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা অফিসের উপপরিচালক হিসেবে কর্মরত।

বুধবার (৭ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকাল ২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট শেষে সন্ধ্যায় নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করে।

নির্বাচনে মোট ৩৫৩ জন ভোটারের মধ্যে ৩৪৭ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচন কমিশনের ঘোষিত ফল অনুযায়ী, সভাপতি পদে মো. আজমল আমীন ২১৫ ভোট পেয়ে বিজয়ী হন। সহ-সভাপতি পদে মো. আবুল কাসেম ২১৪ ভোট পেয়ে নির্বাচিত হন।

সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ সেলিম মিয়া ২০৩ ভোট পেয়ে জয়ী হন। সহ-সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ কাজিম উদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া কোষাধ্যক্ষ, সাংগঠনিক সম্পাদক, প্রচার সম্পাদক ও সদস্যসহ অন্যান্য পদে প্রার্থীরা নির্বাচিত হন।

এবারের নির্বাচনে বিএনপিপন্থী অফিসাররা সভাপতি পদসহ মোট ১০টি পদে এবং আওয়ামীপন্থী ও স্বতন্ত্র প্রার্থীরা পাঁচটি পদে বিজয়ী হয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ মহিউদ্দিন জানান, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও গণনা সম্পন্ন হয়েছে।

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক অফিসারদের অধিকার ও কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে মাধ্যমিক পর্যায়ের শারীরিক শিক্ষা শিক্ষকদের ৩৫তম রিফ্রেশার্স কোর্স শুরু

জাবি অফিসার সমিতির নির্বাচনে সভাপতি আজমল আমীন, সাধারণ সম্পাদক সেলিম মিয়া

প্রকাশিত হয়েছে: ১০:২৮:৩২ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬