১১:৫২ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

অনুমোদনহীন কুটির শিল্প মেলা বন্ধ করল হোমনা উপজেলা প্রশাসন

মোঃ আবুল কালাম আজাদ:

কুমিল্লার হোমনা উপজেলায় প্রশাসনের অনুমতি ছাড়াই বাণিজ্য ও কুটির শিল্প মেলার আয়োজন করায় তা উচ্ছেদ করেছে স্থানীয় প্রশাসন।

বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল ইসলাম জয়পুর গ্রামে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মেলাটি বন্ধের নির্দেশ দেন এবং অবৈধভাবে নির্মিত স্থাপনা অপসারণের ব্যবস্থা নেন।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) আহম্মেদ মোফাচ্ছের এবং হোমনা থানার এসআই মো. ইউসুফের নেতৃত্বে পুলিশ ফোর্স উপস্থিত ছিল।

জানা গেছে, কুমিল্লা জেলার হোমনা উপজেলার জয়পুর ইউনিয়নের জয়পুর গ্রামের কয়েকজন ব্যক্তির সহযোগিতায় চান্দিনা উপজেলার মামুনুর রশিদ নামের এক ব্যক্তি মেলাটির আয়োজন করেন।

তবে প্রশাসনের কাছ থেকে কোনো ধরনের অনুমতি না থাকায় সহকারী কমিশনার (ভূমি) আহম্মেদ মোফাচ্ছের পূর্বেই মেলাটি বন্ধের নির্দেশ দেন।

এরপরও পুনরায় মেলার আয়োজনের চেষ্টা করা হলে প্রশাসন কঠোর অবস্থান নেয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, “স্থানীয় এলাকাবাসী ও জমির মালিকদের অভিযোগের প্রেক্ষিতে আগে মেলাটি বন্ধ করা হয়েছিল। কিন্তু মেলা কর্তৃপক্ষ প্রশাসনের অনুমতি ছাড়াই পুনরায় স্থাপনা নির্মাণ করায় আজ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।”

এদিকে মেলার আয়োজক মো. মামুনুর রশিদের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হলেন শ্রীমদ্দির কৃতি সন্তান আরিফ

অনুমোদনহীন কুটির শিল্প মেলা বন্ধ করল হোমনা উপজেলা প্রশাসন

প্রকাশিত হয়েছে: ০৬:৪৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬