০৭:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ৩০ কেজি গাঁজা ও সিএনজিসহ ২ মাদক কারবারী গ্রেফতার

মস্তু মিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ায় ডিবি পুলিশের অভিযানে ৩০ কেজি গাজা সিএনজি চালিত অটোরিকসাসহ ২ মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দুপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সদর থানাধীন মাছিহাতা ইউনিয়নের গজারিয়া এলাকা হতে ০১টি সিএনজি আটক করে। এ সময় সিএনজি তল্লাশী করে ৩০ (ত্রিশ) কেজি গাঁজাসহ ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। উদ্ধারকৃত মালামাল উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। গ্রেফতার কৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কাশিনগর গ্রামের জাকির হোসেনের ছেলে মো. রাকিব (১৯) ও আখাউড়ার রাধানগর গ্রামের সোলাইমান ভূইয়ার ছেলে লোকমান ভূইয়া (৪৮)। ডিবি পুলিশের প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ট্যাগ

হোমনায় ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ায় ৩০ কেজি গাঁজা ও সিএনজিসহ ২ মাদক কারবারী গ্রেফতার

প্রকাশিত হয়েছে: ০৭:৫৭:১৯ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫