বান্দরবানে পুলিশের অভিযানে ১১ লাখ টাকার জাল নোট উদ্ধার, গ্রেফতার ৩
মোঃ আবু বকর সিদ্দিক:
বান্দরবান পার্বত্য জেলা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ কথিত জাল টাকা উদ্ধারসহ একটি সংঘবদ্ধ জাল টাকা চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মোঃ আবদুর রহমান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ২৫ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে নাইক্ষ্যংছড়ি থানাধীন দোছড়ি ইউনিয়নের ওয়াচ্ছাখালী এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার টাকা মূল্যমানের ১২টি বান্ডেলে মোট ১ হাজার ১৩৮টি কথিত জাল নোট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১১ লাখ ৩৮ হাজার টাকা। এ সময় একটি সিএনজিও জব্দ করা হয়।
এ ঘটনায় নাইক্ষ্যংছড়ি থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে। জাল টাকার মূল উৎস শনাক্তসহ চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
মোঃ আবু বকর সিদ্দিক: 











