০৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আদিতমারীতে প্রতিবন্ধী পরিবারে হামলার প্রতিবাদে গণপিটুনি, আহত ৬

স্টাফ রিপোর্টার লালমনিরহাট:

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় প্রতিবন্ধী পরিবারের সদস্যকে মারপিটের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ও গণপিটুনির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আদিতমারী উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের দারোগার বাজার সংলগ্ন এলাকায় একটি প্রতিবন্ধী পরিবারের মালিকানাধীন ২১ শতাংশ জমির মধ্যে ১৮ শতাংশ দীর্ঘদিন ধরে জোরপূর্বক দখল করে দোকানঘর নির্মাণ ও ভাড়া দিয়ে আসছিল স্থানীয় প্রভাবশালী একটি পক্ষ।

২৪ ডিসেম্বর প্রতিবন্ধী পরিবারটি যে ৩ শতাংশ জমিতে বসবাস করছে, সেই জমির সামনের অংশ ভরাটের সময় পূর্বের জমি বিরোধের জেরে প্রতিবন্ধী পরিবারের সদস্য আইনুদ্দিনকে মারপিট করা হয়।

ঘটনাটি বাজারে ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ এলাকাবাসী এগিয়ে এসে প্রতিপক্ষের পাঁচ সদস্যকে গণপিটুনি দেয়। এতে উভয় পক্ষের মোট ছয়জন আহত হন।

আহতদের আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক বলেন, “ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। উভয় পক্ষের অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

হোমনার নিলখী সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াকে গণসংবর্ধনা

আদিতমারীতে প্রতিবন্ধী পরিবারে হামলার প্রতিবাদে গণপিটুনি, আহত ৬

প্রকাশিত হয়েছে: ০৫:৪৯:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫