০৫:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এমপিওভুক্ত শিক্ষকদের সুখবর ১১ পেশা নিষিদ্ধ নোটিশ প্রত্যাহার

  • নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত হয়েছে: ০৭:৫৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • ২৯৭ জন পড়েছেন

এমপিওভুক্ত শিক্ষকদের সুখবর ১১ পেশা নিষিদ্ধ নোটিশ প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক:

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের জন্য আলোচিত ‘১১টি পেশায় যুক্ত হওয়া নিষিদ্ধ’ সংক্রান্ত নোটিশটি প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) কালকিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে অফিসের উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুজ্জামানের স্বাক্ষর রয়েছে। এতে বলা হয়, ১৪/১২/২০২৫ তারিখের স্মারক নং–উমাশি/বৃত্তি/২০২৫/৩২৪ নম্বর পত্রটি প্রত্যাহার করা হলো।

পাশাপাশি নোটিশটি প্রকাশে অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করা হয়েছে।

এর আগে জারি করা ওই নির্দেশনায় বলা হয়েছিল— বর্তমান জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫ অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষকরা পূর্ণকালীন ও রাষ্ট্রীয় আর্থিক সুবিধাপ্রাপ্ত একটি সম্মানজনক পেশায় নিয়োজিত। সে কারণে শিক্ষকতার পাশাপাশি কোনো অতিরিক্ত লাভজনক পেশায় যুক্ত হওয়া নীতিগতভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়।

নিষিদ্ধ ও সীমাবদ্ধ পেশার তালিকায় ছিল— বাণিজ্যিক সাংবাদিকতা, আইন পেশা, কোচিং সেন্টার পরিচালনা বা সেখানে শিক্ষকতা, প্রাইভেট/কেজি স্কুল পরিচালনা, শিক্ষাবিষয়ক প্রকাশনা ব্যবসা, হজ এজেন্ট বা মার্কেটিং কার্যক্রম, কাজী বা ঘটকালি, টং দোকানসহ ক্ষুদ্র ব্যবসা, ঠিকাদারি বা নির্মাণ ব্যবসা, মসজিদের পূর্ণকালীন ইমামতি বা খতিবের দায়িত্ব (যা শিক্ষকতার সময়কে প্রভাবিত করে) এবং রাজনৈতিক ব্যক্তিত্বের বিশেষ সহকারী হিসেবে কাজ করা।

নোটিশটি প্রকাশের পর দেশব্যাপী শিক্ষক সমাজসহ বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনা শুরু হলে শেষ পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়।

ট্যাগ

হোমনায় ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

এমপিওভুক্ত শিক্ষকদের সুখবর ১১ পেশা নিষিদ্ধ নোটিশ প্রত্যাহার

প্রকাশিত হয়েছে: ০৭:৫৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫