০৬:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মহান বিজয় দিবস উপলক্ষে রাজশাহীর পুলিশ সুপার কর্তৃক পুষ্পস্তবক অর্পণ

  • মোঃ রাজু
  • প্রকাশিত হয়েছে: ১০:৩১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • ৩৪৯ জন পড়েছেন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজশাহীর পুলিশ সুপার কর্তৃক পুষ্পস্তবক অর্পণ

মোঃ রাজু
উপজেলা প্রতিনিধি (গোদাগাড়ী)

মহান বিজয় দিবস উপলক্ষে আজ ১৬ ডিসেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ সূর্যোদয়ের সাথে সাথে রাজশাহীর শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন রাজশাহীর পুলিশ সুপার জনাব মোহাম্মদ নাঈমুল হাসান।

এ সময় তাঁর সঙ্গে রাজশাহী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পরবর্তীতে তিনি রাজশাহী পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ এবং রাজশাহী পুলিশ লাইনস বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ উপলক্ষে শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সকাল ৯টা ০০ মিনিটে পুলিশ সুপার মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজ উপভোগ করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এছাড়া বেলা ১২টা ০০ মিনিটে পুলিশ অফিস কনফারেন্স রুমে রাজশাহী জেলার পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করেন।

ট্যাগ

হোমনায় ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজশাহীর পুলিশ সুপার কর্তৃক পুষ্পস্তবক অর্পণ

প্রকাশিত হয়েছে: ১০:৩১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫