০৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হোমনায় মোটরসাইকেল দুর্ঘটনায় সৌদি প্রবাসী যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি

কুমিল্লার হোমনায় মোটরসাইকেল দুর্ঘটনায় সৌদি প্রবাসী নিশাদ (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ইশাদ নামে আরও একজন আহত হয়েছেন।

মঙ্গলবার ০৯ ডিসেম্বর রাত সাড়ে আটটার দিকে রামকৃষ্ণপুর ওয়াইব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নিশাদ রামকৃষ্ণপুর বাঁশগাড়ি গ্রামের মমিন মেম্বারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে বন্ধুদের সঙ্গে মোটরসাইকেল নিয়ে ওয়াইব্রিজ এলাকায় ঘুরতে যান নিশাদ। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে তিনি মাথায় মারাত্মকভাবে আহত হন। পরে স্বজনরা উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. সাইফুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।

হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শহীদুল্লাহ জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই যুবকটির মৃত্যু হয়েছিল।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে মাধ্যমিক পর্যায়ের শারীরিক শিক্ষা শিক্ষকদের ৩৫তম রিফ্রেশার্স কোর্স শুরু

হোমনায় মোটরসাইকেল দুর্ঘটনায় সৌদি প্রবাসী যুবকের মৃত্যু

প্রকাশিত হয়েছে: ১১:৩৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫