০১:২৩ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় রাকাব জোনের ক্যাম্পে বকেয়া ঋণ আদায়ে সাফল্য ৩০ শাখায় ২০ কোটি টাকা আদায়

  • মোঃ সাইফুল ইসলাম
  • প্রকাশিত হয়েছে: ০৬:৩৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • ৮৬ জন পড়েছেন

নওগাঁয় রাকাব জোনের ক্যাম্পে বকেয়া ঋণ আদায়ে সাফল্য ৩০ শাখায় ২০ কোটি টাকা আদায়

মোঃ সাইফুল ইসলাম (নওগাঁ) জেলা প্রতিনিধি: রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) নওগাঁ জোনে চার দিনব্যাপী বিশেষ ঋণ আদায় ক্যাম্পে ব্যাপক সাড়া মিলেছে। ১ ডিসেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত আয়োজিত এ ক্যাম্পে ৩০টি মোট ২০ কোটি টাকার মতো ঋণ আদায় হয়েছে।
এর মধ্যে খেলাপি ঋণ আদায় হয়েছে প্রায় ৩ কোটি ৭০ লাখ টাকা, যা সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে বড় সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।

ক্যাম্পের উদ্বোধন করেন রাকাব নওগাঁ জোনের ডিজিএম রুহুল আমিন। উদ্বোধনকালে তিনি বলেন, খেলাপি ঋণ কমানো ও গ্রাহকদের ব্যাংকিং সেবা আরও সহজ করতে এ ধরনের ক্যাম্প নিয়মিত আয়োজন করা হবে। একইসঙ্গে গ্রাহকদের প্রতি আস্থা ও বিশ্বাস বজায় রেখে ব্যাংকিং কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

নওগাঁ জেলার মোট ৩০টি শাখায় একযোগে অনুষ্ঠিত এই ক্যাম্পে ঋণ গ্রহীতাদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। ক্যাম্প চলাকালে অনেক গ্রাহক তাদের বকেয়া ঋণ পরিশোধ করেন এবং নতুন করে ঋণ গ্রহণের আগ্রহ প্রকাশ করেন। কৃষি, ক্ষুদ্র ব্যবসা, পশুপালনসহ বিভিন্ন খাতের গ্রাহকরা ব্যাংকের সেবা পেয়ে সন্তুষ্টি জানান।

নওগাঁ ব্রাঞ্চের ব্যবস্থাপক শাহীন আলমসহ অন্যান্য শাখা ব্যবস্থাপকরা জানান, ঋণ পরিশোধে প্রণোদনা, সহজ প্রক্রিয়া এবং কর্মকর্তাদের আন্তরিক প্রচেষ্টার কারণে গ্রাহকদের মধ্যে স্বতঃস্ফূর্ত ইতিবাচক মনোভাব তৈরি হয়েছে। ফলে কম সময়ে বেশি ঋণ আদায় করা সম্ভব হয়েছে। অনেক গ্রাহক জানান, ব্যাংকের কর্মকর্তারা তাদের নানা দিকনির্দেশনা ও সহযোগিতা করায় তারা সহজেই ঋণ পরিশোধ করতে পেরেছেন।

রাকাব কর্তৃপক্ষ মনে করছে, এ ধরনের ক্যাম্প ভবিষ্যতে খেলাপি ঋণ আরও কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি গ্রাহকদের সঙ্গে ব্যাংকের সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
নওগাঁ জোনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আগামী দিনেও এ ধরনের ইতিবাচক গ্রাহকবান্ধব উদ্যোগ গ্রহণের পরিকল্পনা আমাদের রয়েছে।

( রাকাব, নওগাঁ’র ডিজিএম রুহুল আমিনের হাতে ঋণের টাকা তুলে দেন গ্রাহক সদস্যরা)

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

হোমনার নিলখী সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াকে গণসংবর্ধনা

নওগাঁয় রাকাব জোনের ক্যাম্পে বকেয়া ঋণ আদায়ে সাফল্য ৩০ শাখায় ২০ কোটি টাকা আদায়

প্রকাশিত হয়েছে: ০৬:৩৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫