০৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হোমনায় মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত!

মোঃ আবুল কালাম আজাদ:

কুমিল্লার হোমনায় মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র উদ্যোগে ব্যবসা উন্নয়ন সভা–২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর ২০২৫) হোমনার একটি রেস্টুরেন্টে সকাল ১১ টায়এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র পরিচালক রিয়াজ উদ্দিন আহমেদ

বিশেষ অতিথি ছিলেন হেড অব মার্কেটিং ও কনসালটেন্ট জয়নাল আবেদীন ভূঞা, ইভিপি (উন্নয়ন) কুমিল্লা মোঃ আবুল কালাম এবং ভিপি ও ইনচার্জ কুমিল্লা সিএসসি মোঃ মহিউদ্দিন চৌধুরী

এছাড়া উপস্থিত ছিলেন, মোঃ আবুবকর যুগ্ম নির্বাহী পরিচালক মেঘনা লাইফ ইন্স্যুরেন্স,
ম্যানেজার প্রধান কার্যালয় তোহা বীন কবির

সভায় সভাপতিত্ব করেন হোমনা ইস্ট জোনের জোনাল ইনচার্জ মোঃ আবুল হোসেন
সঞ্চালনা করেন এরিয়া ইনচার্জ কুমিল্লা মোঃ আবু বকর

পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাওলানা মোঃ সোহাগ, এফ.এ–হোমনা ইস্ট জোন।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে পুষ্পার্ঘ অর্পণ করেন ইয়াছমিন আক্তার কাজল, এফ.এ–হোমনা ইস্ট জোন এবং বিশেষ অতিথিদের পুষ্পার্ঘ অর্পণ করেন রুবিনা আক্তার

সভায় বক্তব্য রাখেন ইয়াছমিন আক্তার কাজল। এরপর বিভিন্ন জোনের ইনচার্জরা ব্যবসা উন্নয়ন, গ্রাহকসেবা জোরদার এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতামত তুলে ধরেন। তাদের মধ্যে ছিলেন গৌরিপুর জোনের আব্দুল মতিন, দাউদকান্দি জোনের কামরুজ্জামান, হোমনা জোনের আব্দুল কাদের ভূঁইয়া এবং হোমনা ইস্ট জোনের মোঃ আবুল হোসেন

সভায় ব্যবসা সম্প্রসারণ, গ্রাহকসেবার মানোন্নয়ন এবং লক্ষ্যমাত্রা অর্জনে ফিল্ড কর্মীদের ভূমিকা গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়।

এ সময় ১ম বর্ষে সর্বোচ্চ প্রিমিয়াম অর্জনকারী জোন ইনচার্জ (অক্টোবর-২০২৫) হিসেবে মোঃ আবুল হোসেন, বিএম–হোমনা ইস্ট জোন প্রথম স্থান অর্জন করায় তাকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

এছাড়া কৃতিত্ব অর্জনকারীদের মাঝে উপহার বিতরণ করা হয়।
এ সময় বীমা মেয়াদ উত্তীর্ণ হওয়ায় মৌসুমী আক্তাররহিমা আক্তার–এর মাঝে বীমা অংকের চেক হস্তান্তর করা হয়।

সভাপতি মোঃ আবুল হোসেন তার বক্তব্যে বলেন “মেঘনা লাইফ ইন্স্যুরেন্স বহুদিন ধরেই গ্রাহকসেবার মান উন্নয়ন ও ব্যবসা সম্প্রসারণে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। আপনাদের সম্মিলিত প্রচেষ্টায় হোমনা ইস্ট জোন আজ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। ভবিষ্যতেও সকলের আন্তরিক পরিশ্রম ও নিষ্ঠার মাধ্যমে এ জোনকে আরও এগিয়ে নেওয়া হবে—এটাই আমাদের প্রত্যাশা। সকলের অব্যাহত সহযোগিতা ও পেশাগত সাফল্য কামনা করছি।”

প্রধান অতিথি রিয়াজ উদ্দিন আহমেদ বলেন,
“মেঘনা লাইফ ইন্স্যুরেন্স একটি আধুনিক ও সুসংগঠিত প্রতিষ্ঠানে পরিণত করতে আমরা ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছি। ফিল্ড লেভেলে আপনাদের পরিশ্রম কোম্পানিকে সামনের দিকে নিয়ে যাচ্ছে। গ্রাহকসেবা, স্বচ্ছতা ও পেশাদারিত্ব—এ তিনটি ক্ষেত্রেই আমরা উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।”

আলোচনা পর্ব ও পুরস্কার বিতরণ শেষে ব্যবসা উন্নয়ন সভা–২০২৫ সফলভাবে সম্পন্ন হয়। আয়োজক ও অংশগ্রহণকারীরা অনুষ্ঠানের সার্বিক সাফল্যে সন্তোষ প্রকাশ করেন।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

হোমনার নিলখী সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াকে গণসংবর্ধনা

হোমনায় মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত!

প্রকাশিত হয়েছে: ১২:০১:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫