০৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে আশ্রয়ে পলাতক শেখ হাসিনা–আসাদুজ্জামানকে দ্রুত প্রত্যর্পণের আহ্বান পররাষ্ট্র মন্ত্রণালয়ের!

অনলাইন ডেষ্ক:

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি স্বৈরাচার শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দ্রুত বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তরের জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার (১৭ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আজকের রায়ে পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল জুলাই হত্যাকাণ্ডের দায়ে অপরাধী সাব্যস্ত হয়েছেন এবং মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছেন।

মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের দ্বিতীয় কোনো রাষ্ট্রে আশ্রয় দেওয়া অত্যন্ত অবন্ধুসুলভ পদক্ষেপ এবং ন্যায়বিচারের প্রতি চরম অসম্মান।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, দণ্ডপ্রাপ্ত এই দুই আসামিকে যেন ভারত সরকার দ্রুত বাংলাদেশে ফেরত পাঠায়—এটাই আমাদের প্রত্যাশা।

দুই দেশের বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী এটি ভারতের বাধ্যতামূলক দায়িত্বও।

এর আগে আজ দুপুরে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশ ঘোষণা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে ফাঁসি এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
যদিও আইজিপি মামুন মামলায় ‘অ্যাপ্রুভার’ বা রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

হোমনার নিলখী সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াকে গণসংবর্ধনা

ভারতে আশ্রয়ে পলাতক শেখ হাসিনা–আসাদুজ্জামানকে দ্রুত প্রত্যর্পণের আহ্বান পররাষ্ট্র মন্ত্রণালয়ের!

প্রকাশিত হয়েছে: ১০:১৭:২৯ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫