০৬:৩১ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হোমনায় ভিপি ইব্রাহিম ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবা প্রদান!

মোঃ আবুল কালাম আজাদ:

কুমিল্লার হোমনা উপজেলার জয়দেবপুরে ভিপি ইব্রাহিম ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে মাসিক ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রমের দ্বিতীয় পর্ব।

সোমবার (০৩ নভেম্বর) স্থানীয় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ভিপি ইব্রাহিম খলিল জানান, মানবিক এ সংগঠনটি প্রতি মাসেই একবার করে এলাকার মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করবে।

ডা. রেজাউল করিম, এমবিবিএস/এমডি, ডক্টর অব মেডিসিন (রাশিয়া) সিসিডি (বারডেম) সিসিডি (ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন), ঢাকা স্পেশালিস্ট ইন জেনারেল মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট। তিনি চিকিৎসা সেবা প্রদান করেন।

এতে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা আলমগীর হোসাইন এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা কামরুজ্জামান।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দ্বীন ইসলাম রাজু।
এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক ও সমাজসেবক হযরত আলী সওদাগর, সাবেক মেম্বার ও সমাজসেবক লিয়াকত আলী, ইতালি প্রবাসী  গিয়াস উদ্দিন, দাউদুল ইসলাম দাদন, আব্দুর রাজ্জাক, জনাব বেদন মিয়া, জয়নাল আবেদীন, আব্দুল মান্নানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত রোগীদের মাঝে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে মাধ্যমিক পর্যায়ের শারীরিক শিক্ষা শিক্ষকদের ৩৫তম রিফ্রেশার্স কোর্স শুরু

হোমনায় ভিপি ইব্রাহিম ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবা প্রদান!

প্রকাশিত হয়েছে: ১২:১৫:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫