০৫:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হোমনা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী ক্বারী মোঃ মাহবুবুর রহমানের শেষ কর্মদিবস আজ!

মোঃ আবুল কালাম আজাদ: 

কুমিল্লার হোমনা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী (ক্বারী) মোঃ মাহবুবুর রহমান ০১ জানুয়ারি ১৯৮৪ ইং সনে শিক্ষকতা পেশায় যোগদান করেন।

দীর্ঘ ৪১ বছরের সুনাম, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কর্মজীবন অতিবাহিত করে আজ বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ ইং তার শেষ কর্মদিবস পালন করছেন।

মোঃ মাহবুবুর রহমান ১৯৬৫ সালে এক ধর্মপ্রাণ মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম হাজী মুন্সি মোহাম্মদ শহীদুল্লাহ (মুন্সি মঙ্গল মিয়া) এবং মাতার নাম সালেহা বিবি। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার মানিকপুর ইউনিয়নের মায়ারামপুর গ্রামের সন্তান।

মাদ্রাসায় যোগদানের পর থেকেই তিনি কুমিল্লার হোমনা পৌরসভার শ্রীমদ্দি গ্রামে স্থায়ীভাবে বসবাস করে আসছেন।

শিক্ষকতা জীবনে তিনি শিক্ষার্থীদের নৈতিকতা, ধর্মীয় চেতনা ও আদর্শ জীবন গঠনে আন্তরিকভাবে কাজ করেছেন।

সহকর্মী, শিক্ষার্থী ও স্থানীয় সমাজের কাছে তিনি একজন সৎ, নিবেদিতপ্রাণ ও আদর্শ শিক্ষক হিসেবে শ্রদ্ধার আসন অর্জন করেছেন।

মাহবুব হুজুরের আগামী দিনগুলো সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও নেককার্যে পরিপূর্ণ হোক—এই প্রার্থনা সকলের।

ট্যাগ

হোমনায় ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

হোমনা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী ক্বারী মোঃ মাহবুবুর রহমানের শেষ কর্মদিবস আজ!

প্রকাশিত হয়েছে: ০৩:৫৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫