০৫:০৪ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আদিতমারী থানা এলাকায় “ওপেন হাউজ ডে, উঠান বৈঠক ও বিট পুলিশিং এর সভা” অনুষ্ঠিত।

মোঃ গোলাপ মিয়া ষ্টাফ রিপোর্টারঃ

লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় ২২ শে অক্টোবর বুধবার থানা পুলিশের আয়োজনে সাধারণ জনগন এলাকার সুধীজনদের নিয়ে থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের সাথে উন্মুক্ত মতবিনিময় সভা আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী উচ্চ বিদ্যালয় এর হলরুমে “ওপেন হাউজ ডে, উঠান বৈঠক ও বিট পুলিশিং এর সভা” অনুষ্ঠিত হয়েছে।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম,উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি থানা এলাকার সর্বস্তরের মানুষের সাথে মতবিনিময় করেন। পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম ওপেন হাউজ ডে, উঠান বৈঠক ও বিট পুলিশিং এর মাধ্যমে পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের পাশাপাশি অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও সমাজের সচেতন নাগরিকদের সম্মিলিত ভূমিকা অপরিহার্য। বিশেষভাবে তিনি মাদক, জুয়া, ক্যাসিনো ও কিশোর অপরাধ প্রতিরোধে অভিভাবকদের আরো সচেতন হওয়ার আহ্বান জানান।পুলিশ সুপার উপস্থিত সুধীজনদের উদ্দেশ্যে আরো বলেন, ওপেন হাউজ ডে, উঠান বৈঠক ও বিট পুলিশিং-এর কারনে পুলিশের সাথে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি পায়, এলাকার অনেক সমস্যা স্থানীয় ভাবে সমাধান করা যায়। মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। মাদকের বিরুদ্ধে সবাইকে আরো সোচ্চার হতে হবে। এছাড়া এলাকার উঠতি বয়সী যুবকরা স্কুল/কলেজগামী শিক্ষার্থীদের যাহাতে উত্ত্যক্ত করতে না পারে এবং বাল্য বিবাহরোধে সমাজের সকলের দায়িত্ববোধ থেকে সচেতন হতে হবে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ, কে, এম ,ফজলুল হক অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল, জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ সাদ আহমেদ ,আদিতমারী থানা অফিসার ইনচার্জ আকবর আলী, থানা অফিসার সহ স্থানীয় জনসাধারণ শিক্ষক /ছাত্র ,রাজনৈতিক নেতৃবর্গ উপস্থিত ছিলেন।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

হোমনার নিলখী সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াকে গণসংবর্ধনা

আদিতমারী থানা এলাকায় “ওপেন হাউজ ডে, উঠান বৈঠক ও বিট পুলিশিং এর সভা” অনুষ্ঠিত।

প্রকাশিত হয়েছে: ১০:৩৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫