০৬:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চোখের জলে বিদায়: জবি প্রাঙ্গণ থেকে নিজ গ্রামে চিরনিদ্রায় জুবায়েদ!

আজাদ নিউজ ২৪ ডেস্ক রিপোর্ট

২০ অক্টোবর ২০২৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রাঙ্গণে সোমবার দুপুরে এক হৃদয়বিদারক দৃশ্যের জন্ম হয়। নিহত ছাত্রদল নেতা ও পরিসংখ্যান বিভাগের মেধাবী শিক্ষার্থী জুবায়েদ হোসেনের জানাজায় শোকের ছায়া নেমে আসে পুরো ক্যাম্পাসজুড়ে।

জানাজার আগে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন জুবায়েদের বাবা মোবারক হোসেন।

গত রোববার বিকেলে তিনি পুরান ঢাকার আরমানিটোলার ‘রৌশান ভিলা’ নামের একটি বাসায় টিউশনি করতে গিয়ে দুর্বৃত্তদের হাতে খুন হন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রথম জানাজা শেষে মরদেহ নেওয়া হয় কুমিল্লার হোমনা উপজেলার নিজ গ্রাম কৃষ্ণপুরে।

সেখানে মাগরিবের নামাজের পর কলাগাছিয়া এম এ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানাজা।

চোখের জলে ও ভালোবাসায় প্রিয় শিক্ষক, সহপাঠী, রাজনৈতিক সহকর্মী, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী তাকে শেষ বিদায় জানান।

গ্রামের মাঠে জানাজা নামাজে উপস্থিত ছিলেন হোমনা উপজেলা বিএনপির সভাপতি মো. মহিউদ্দিন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপির সাবেক সভাপতি মো. জহিরুল হক জহর, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আজিজুর রহমান মোল্লা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক মুকুল, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. সাইদুল হক, এবং বেগম খালেদা জিয়ার প্রাক্তন এপিএস ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব (অব.) ইঞ্জিনিয়ার এম এ মতিন খান

এছাড়া স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ হাজারো মুসল্লি জানাজায় অংশ নেন। সবাই একবাক্যে জুবায়েদের নির্মম হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন।

পরে রাত আটটার দিকে জুবায়েদকে দাফন করা হয় হোমনার আসাদপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের পারিবারিক কবরস্থানে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে মাধ্যমিক পর্যায়ের শারীরিক শিক্ষা শিক্ষকদের ৩৫তম রিফ্রেশার্স কোর্স শুরু

চোখের জলে বিদায়: জবি প্রাঙ্গণ থেকে নিজ গ্রামে চিরনিদ্রায় জুবায়েদ!

প্রকাশিত হয়েছে: ১০:২৭:৫২ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫