০৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় নৃশংসভাবে খুন: হোমনার কৃতি সন্তান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুবায়েদ হাসান!

আজাদ নিউজ ২৪

ঢাকায় নৃশংসভাবে খুন হয়েছেন কুমিল্লার হোমনা উপজেলার কৃতি সন্তান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ও কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি জুবায়েদ হাসান। নির্মমভাবে শেষ করে দেওয়া হলো এক সম্ভাবনাময় তরুণের জীবন।

রবিবার (১৯ অক্টোবর) সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটের দিকে রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলার পানির পাম্প গলির একটি বাসার সিঁড়িতে অজ্ঞাত দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় ফেলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নি‌হত জুবায়েদ হাসান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি কুমিল্লার হোমনা উপজেলার কৃষ্ণপুর গ্রামের মোবারক হোসেনের পুত্র এবং স্থানীয় সাংবাদিক আক্তার হোসেনের ভাতিজা।

বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, “ওই বাসাটিই ছিল জুবায়েদের টিউশনের বাসা। কে বা কারা তাকে হত্যা করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তাধীন।”

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, “জুবায়েদের মৃত্যুর খবর অত্যন্ত বেদনাদায়ক। আমরা পুলিশকে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করতে বলেছি এবং আমিও ঘটনাস্থলে যাচ্ছি।”

অকালপ্রয়াণে গভীর শোকের ছায়া নেমে এসেছে সহপাঠী, শিক্ষক ও এলাকার সর্বস্তরের মানুষের মাঝে।

এক মেধাবী শিক্ষার্থীর এমন নির্মম মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয়জুড়ে শোক ও ক্ষোভের ছায়া বিরাজ করছে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে মাধ্যমিক পর্যায়ের শারীরিক শিক্ষা শিক্ষকদের ৩৫তম রিফ্রেশার্স কোর্স শুরু

ঢাকায় নৃশংসভাবে খুন: হোমনার কৃতি সন্তান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুবায়েদ হাসান!

প্রকাশিত হয়েছে: ০৯:০৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫