অশ্রুভেজা ভালোবাসায় নিলখী উচ্চ বিদ্যালয়ে হাবিব স্যারের বিদায় সংবর্ধনা!
মোঃ আবুল কালাম আজাদ:
কুমিল্লার হোমনা উপজেলার নিলখী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সহকারী শিক্ষক মোঃ হাবিবুর রহমান স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১৬ অক্টোবর বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে ছিল আবেগঘন পরিবেশ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাহবুবুর রহমান খোকন (ভিপি)-এর সভাপতিত্বে, স্মৃতিচারণামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বিদ্যালয়ের দাতা সদস্য ওমর আলী, প্রধান শিক্ষক শামসুল হক সরকার, অভিভাবক সদস্য আক্তার হোসেন,সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুজ্জামানসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ, সম্মানিত শিক্ষক মণ্ডলী ও প্রাক্তন শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
পরে বিদায়ী শিক্ষক মোঃ হাবিবুর রহমানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
ম্যানেজিং কমিটির সভাপতি মাহবুবুর রহমান খোকন বলেন, “হাবিব স্যার নিলখী উচ্চ বিদ্যালয়ের গর্ব। তিনি দীর্ঘদিন ধরে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলেছেন।”
বিদায়ী শিক্ষক মোঃ হাবিবুর রহমান তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন, “এই বিদ্যালয় শুধু কর্মস্থল নয়, এটি আমার জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকদের ভালোবাসা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।”
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে বিদায় সংবর্ধনার কার্যক্রম শেষ হয়।
আজাদ নিউজ ২৪ ডেক্স 















