০১:২৩ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হোমনায় গাঁজাসহ প্রাইভেট কার আটক, এক মাদক ব্যবসায়ী গ্রেফতার!

মোঃ আবুল কালাম আজাদ:

কুমিল্লার হোমনায় বিপুল পরিমাণ গাঁজাসহ একটি প্রাইভেট কার আটক ও এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (১২ অক্টোবর ২০২৫) বিকাল সাড়ে ৫টার দিকে হোমনা থানাধীন ভাষানিয়া ইউনিয়নের কাশিপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

থানা সূত্রে জানা যায়, বাদী এসআই (নিরস্ত্র) মোঃ আব্দুল হামিদ সঙ্গীয় অফিসার ফোর্সসহ থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, একটি সাদা রঙের টয়োটা কোম্পানির পুরাতন প্রাইভেট কারে করে মাদকদ্রব্য বহন করে মুরাদনগর থেকে রঘুনাথপুর–কাশিপুর রোড হয়ে হোমনার দিকে আসছে।

এ তথ্য পেয়ে তিনি উর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সঙ্গীয় ফোর্সসহ কাশিপুর এলাকার আমির হোসেনের ভাই ভাই মৎস্য খামারের সামনে পাকা রাস্তায় বিকাল ৪টা ৪৫ মিনিটে চেকপোস্ট স্থাপন করেন।

পরবর্তীতে বিকাল ৫টার দিকে সন্দেহভাজন সাদা রঙের প্রাইভেট কারটিকে থামানোর সংকেত দিলে গাড়িটি থামিয়ে একজন ব্যক্তি দ্রুত নেমে পালানোর চেষ্টা করে।

পুলিশ সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাকে আটক করে। আটককৃত ব্যক্তির নাম মোঃ জুয়েল (৩০), পিতা-মনির মিয়া, মাতা-আঙ্গুরা বেগম, সাং-লেশিয়ারা, কুটি, থানা-কসবা, জেলা-ব্রাহ্মণবাড়িয়া। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে গাড়িতে অবৈধ মাদকদ্রব্য বহনের কথা স্বীকার করে।

পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে প্রাইভেট কারটি তল্লাশি করে পিছনের ব্যাকডালা অংশে সুকৌশলে লুকানো অবস্থায় খাকি স্কচটেপে মোড়ানো মোট ১৮ (আঠারো) কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া ঘটনাস্থল থেকে সাদা রঙের টয়োটা কোম্পানির প্রাইভেট কার (রেজিঃ নং ঢাকা মেট্রো-গ-১২-৫৮৪১) জব্দ করা হয়।

এসআই আব্দুল হামিদ জানান, উদ্ধারকৃত গাঁজা ও গাড়িটি জব্দ তালিকা মোতাবেক জব্দ করা হয়েছে।

ওসি মুহাম্মদ রফিকুল ইসলাম জানান এ ঘটনায় হোমনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণি ১৯(গ)/৩৮ ধারায় মামলা নং-০১, তারিখ: ১২/১০/২০২৫ ইং । আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

হোমনার নিলখী সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াকে গণসংবর্ধনা

হোমনায় গাঁজাসহ প্রাইভেট কার আটক, এক মাদক ব্যবসায়ী গ্রেফতার!

প্রকাশিত হয়েছে: ১০:৩৯:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫