০৭:২১ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষক লাঞ্ছনার বিচার ও ভাতা বৃদ্ধির দাবিতে হোমনায় শিক্ষকদের জ্বালাময়ী বক্তব্য!

মোঃ আবুল কালাম আজাদ:

ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষক লাঞ্ছনার ঘটনার তীব্র নিন্দা ও দোষীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে এবং বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা ও ১৫০০ টাকা চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে কুমিল্লার হোমনায় জ্বালাময়ী বক্তব্য ও কর্মবিরতি পালন করেছেন শিক্ষকরা।

আজ ১২অক্টোবর সোমবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার বিভিন্ন কলেজ, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় ক্লাস বর্জন করে শিক্ষক-কর্মচারীরা শান্তিপূর্ণভাবে কর্মবিরতি পালন করেন।

বিকেল ৪ টায়া হোমনা কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে প্রধান শিক্ষক আমেনা বেগমের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য দেন অধ্যক্ষ কেএম আতিকুর রহমান, ভাইস প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান, প্রধান শিক্ষক মোহাম্মদ লুৎফর রহমান, মো. নজরুল ইসলাম, এটিএম মফিজুল ইসলাম শরীফ, জালাল উদ্দিন, মোঃ শামসুল হক সরকার, আবুল হোসেন, শাহাদাত হোসেন, প্রভাষক মাওলানা মনিরুল ইসলাম, সিনিয়র শিক্ষক ও সাংবাদিক মো. আবুল কালাম আজাদ, মো. দাদন মিয়া, আসমা আক্তার ও মো. তাজুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন,
“শিক্ষক সমাজকে অপমানের বিচার না হলে আন্দোলন আরও কঠোর হবে।”
“আমাদের ন্যায্য দাবি—২০ শতাংশ বাড়িভাড়া ভাতা ও ১৫০০ টাকা চিকিৎসা ভাতা—অবিলম্বে বাস্তবায়ন করতে হবে।”
“শিক্ষকদের সম্মান রক্ষার জন্য প্রয়োজনে আমরা রাজপথে অবস্থান করব। এখন এক দফা এক দাবি—জাতীয়করণ।”
সভায় বক্তারা পুলিশের লাঠিচার্জ ও শিক্ষক লাঞ্ছনার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।

এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে মাধ্যমিক পর্যায়ের শারীরিক শিক্ষা শিক্ষকদের ৩৫তম রিফ্রেশার্স কোর্স শুরু

শিক্ষক লাঞ্ছনার বিচার ও ভাতা বৃদ্ধির দাবিতে হোমনায় শিক্ষকদের জ্বালাময়ী বক্তব্য!

প্রকাশিত হয়েছে: ০৭:০৮:০৬ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫