০৫:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মান্দায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয় বৃদ্ধা নারীর মৃত্যু

মোঃ সাইফুল ইসলাম (নওগাঁ) জেলা প্রতিনিধিঃ

নওগাঁর মান্দায় তেলিপাড়া থেকে চকদেবীরাম যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় এক অজ্ঞাত পরিচয় বৃদ্ধা নারী নিহত হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে সড়কের কোনো এক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। তবে ঘটনাস্থল সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য এখনো জানা যায়নি ।

সড়কের পাশে আহত অবস্থায় এক বৃদ্ধা নারীকে দেখতে পেয়ে পথচারীরা তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বলেন, আহত অবস্থায় ওই নারীকে হাসপাতালে আনা হলে আমরা দ্রুত চিকিৎসা শুরু করি। কিন্তু কিছুক্ষণ পর তিনি মারা যান।

হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহত নারীর বয়স প্রায় ৬৫ বছর হবে। তার নাম–পরিচয় এখানো জানা যায়নি।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু রায়হান আশেকীন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই নারীর মৃত্যু সড়ক দুর্ঘটনার কারণে হয়ে থাকতে পারে। মরদেহের পরিচয় শনাক্তে মান্দা থানার একটি পুলিশ টিম কাজ করছে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

হোমনায় কাব স্কাউট বেসিক কোর্সে হোমনা তিতাসের এমপি মহোদয়ের সালাম পৌঁছে দিলেন অতিথিরা

মান্দায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয় বৃদ্ধা নারীর মৃত্যু

প্রকাশিত হয়েছে: ০৮:১৩:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫